1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা

উজানচর ইউনিয়ন ভূমি অফিসে পর পর দুইবার চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১৬ বার পঠিত

উজানচর ইউনিয়ন ভূমি অফিসে পর পর দুইবার চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক: রাসেল মোল্লা

গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন ভূমি অফিসে পর পর দুইবার চুরির ঘটনা ঘটেছে। এতে অফিসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নানা প্রশ্ন দেখা দিয়েছে।

জানা গেছে, সম্প্রতি উজানচর ইউনিয়ন ভূমি অফিসে চুরির ঘটনা ঘটে। এর রেশ কাটতে না কাটতেই আবারও একই অফিসে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। পর পর দুইবার চুরির ঘটনায় অফিসের নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

স্থানীয়দের দাবি, সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র ও ভূমি-সংক্রান্ত কাগজপত্র সংরক্ষিত থাকা একটি অফিসে বারবার চুরির ঘটনা কোনোভাবেই স্বাভাবিক নয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে অফিসের নিরাপত্তা জোরদার, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং প্রয়োজনীয় নজরদারি নিশ্চিত করা জরুরি।

চুরির ঘটনায় কী কী মালামাল বা গুরুত্বপূর্ণ কাগজপত্র খোয়া গেছে এবং এর সঙ্গে কারা জড়িত—তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD