1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা

সিলেটর জৈন্তাপুরে স্বামীর শারীরিক নির্যাতনে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, স্বামী-প্রথম স্ত্রী আটক

  • প্রকাশিতঃ বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৮২ বার পঠিত

মাসুক মিয়া, সিলেট প্রতিনিধিঃ

 

সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নয়াগাতি গ্রামে স্বামীর শারীরিক নির্যাতনের পর দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত নারীর স্বামী ও তার প্রথম স্ত্রীকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নয়াগাতি গ্রামে স্বামী কর্তৃক ওই নারীকে শারীরিকভাবে নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে নিহতের স্বামী ও তার প্রথম স্ত্রীকে আটক করে।

বর্তমানে নিহত নারীর মরদেহ জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে রাখা হয়েছে। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কার্যক্রম চালাচ্ছে।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

স্বামীর নাম: গোলাম রফিক উরফে তৈমুর রশিদ (৫২)
পিতা: মৃত মন্তাজ আলী
গ্রাম: নয়াগাতি

১ম স্ত্রী: রুশনা বেগম (৩৫)
স্বামী: গোলাম রফিক উরফে তৈমুর রশিদ (৫২)
গ্রাম: নয়াগাতি

নিহত ২য় স্ত্রী: জিয়াছমিন বেগম (২৫)
স্বামী: গোলাম রফিক উরফে তৈমুর রশিদ (৫২)
গ্রাম: নয়াগাতি

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD