1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী আটক। রাজবাড়ী সদরে ১৯২ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ; আরও বরাদ্দ চাইলেন ইউএনও, নিরুপমা রায় বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে রাজবাড়ী সদরের ইউএনও, নিরুপমা রায়; ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাজবাড়ী সদর ইউএনও, নিরুপমা রায়ের নেতৃত্বে শহীদ আব্দুল গণি শেখের কবরে শ্রদ্ধা নিবেদন নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম

গোয়ালন্দে হিরোইন,ইয়াবাসহ আটক-৪। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ২৮৭ বার পঠিত

গোয়ালন্দে হিরোইন,ইয়াবাসহ আটক-৪

নিজস্ব প্রতিবেদক রাজবাড়ী ঃ রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশের অভিযানে সাড়ে ৫ গ্রাম হেরোইনসহ ০১ জন, ২৫৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন,ও ০৭ গ্রাম হেরোইনসহ ০১জন সর্বমোট ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ১২ই অক্টোবর দুপুরে অফিসার ইনচার্জ স্বপন কুমার জানান, ১১ই অক্টোবর দুপুরে উত্তর দৌলতদিয়া পোড়াভিটাস্থ বাঁশের সাকোর অপর প্রান্তে যৌনপল্লিতে প্রবেশের গলি থেকে মাদক ব্যবসায়ী মোঃ রুবেল হাওলাদার (৩৫), কে সাড়ে ৫গ্রাম হিরোইন সহ আটক করে পুলিশ। সে ফরিদপুর জেলার কোতয়ালি থানার রঘুনন্দনপুর পৌরসভার ৯ ওয়ার্ডের নূর ইসলাম হাওলাদার এর ছেলে। মাদক ব্যবসায়ী মোঃ রুবেল হাওলাদার এর বিরুদ্ধে পূর্বের ০১ টি মাদক মামলা রয়েছে।

এছাড়াও ১১ই অক্টোবর বিকালে গোয়ালন্দ থানধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর গেটের সামনে সেলিমের নাস্তার হোটেল থেকে মাদক ব্যবসায়ী সেলিম খান (৩৮), কে ২১০পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে পুলিশ। সে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের শ্রীদাম দত্ত পাড়া গ্রামের মৃত ফজলু খান ছেলে।নমাদক ব্যবসায়ী সেলিম খান এর বিরুদ্ধে পূর্বের ০৪টি মাদক মামলা রয়েছে।

একই দিন অর্থাৎ ১১ অক্টোবর বিকালে দৌলতদিয়া পূর্বপাড়াস্থ খাজার ডেকের পার্শ্বে এনামুল মন্ডলের লন্ড্রি দোকানের সামনে থেকে মাদক ব্যবসায়ী মোঃ দুলাল আকন্দ (৪৮), কে ৪৫ পিছ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে পুলিশ। সে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার জগ জীবনপুর গ্রামের মৃত ধীরাজ আকন্দ এর ছেলে। মাদক ব্যবসায়ী মোঃ দুলাল আকন্দ এর বিরুদ্ধে পূর্বের ০২ টি মাদক মামলা রয়েছে। এছাড়াও ১১ই অক্টোবর সন্ধায় দৌলতদিয়া পোড়াভিটা সাকিনস্থ ০২নং গেটের গলিতে মোছাঃ লাল বানু (৪০) এর বাড়ির সম্মুখে হইতে মাদক ব্যবসায়ী মোঃ সাদ্দাম হোসেন(২৭), কে ৭ গ্রাম হিরোইন সহ আটক করে পুলিশ। সে মানিকগঞ্জ জেলার সদর থানধীন মনোরা গ্রামের মৃত মোজাফ্ফর আলীর ছেলে।মাদক ব্যবসায়ী মোঃ সাদ্দাম হোসেন এর বিরুদ্ধে পূর্বের ০২টি চুরি মামলা ও ০২ টি মাদক মামলা রয়েছে। পরে আসামীদের বিরুদ্ধে পৃথক পৃথক ০৪টি নিয়মিত মাদক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD