1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে বিভাগীয় পাঠক সমাবেশ রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচি দেওয়ান হাট এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের ভূমিকা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি চট্টগ্রামসহ ৩ বিভাগে অতিভারি বর্ষণের আভাস রাজশাহীতে অনুষ্ঠিত হলো ২১তম অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৬-এর আঞ্চলিক পর্ব লামায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১ রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু কালুখালীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রাণনাশের আশঙ্কায় থানায় লিখিত অভিযোগ জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে চট্টগ্রাম নগর জামায়াতের দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএফআইডিসির চেয়ারম্যান হলেন মোসাদ্দেক হোসেন বুলবুল

জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে চট্টগ্রাম নগর জামায়াতের দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৩ বার পঠিত

জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে চট্টগ্রাম নগর জামায়াতের দোয়া মাহফিল অনুষ্ঠিত

: চট্টগ্রাম ব্যুরো

চব্বিশের জুলাই বিপ্লব স্মরণে ঘোষিত ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জুলাই বিপ্লবে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বাদ জুমা নগর জামায়াতের দেওয়ানবাজারস্থ কার্যালয় বাংলাদেশ ইসলামী একাডেমি (বিআইএ) জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ডা. ছিদ্দিকুর রহমান, নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, কোতোয়ালী থানা আমীর আমীর হোসাইন এবং জামায়াত নেতা মাওলানা মুহাম্মদ ফিরদাউস।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জুলাই বিপ্লবের সকল শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তান। দল, মত ও পরিচয়ের সংকীর্ণতা অতিক্রম করে প্রত্যেক শহীদকে রাষ্ট্রীয় ও সামাজিকভাবে যথাযথ সম্মান জানাতে হবে। তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। তাই শহীদদের আদর্শ ও আত্মত্যাগকে ধারণ করে জাতীয় ঐক্যের ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে রাজনীতিতে সৎ, যোগ্য ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা অপরিহার্য। সংবিধানের ৬৬ অনুচ্ছেদের ২ নম্বর উপ-অনুচ্ছেদের চেতনা অনুযায়ী নৈতিক বা আর্থিক স্খলনে জড়িত ব্যক্তি, চাঁদাবাজ, ব্যাংক লুটপাটকারী ও ঋণখেলাপীদের নেতৃত্ব ও জনপ্রতিনিধিত্বের সুযোগ থাকা উচিত নয়। জনগণের প্রত্যাশা হলো এমন একটি রাষ্ট্রব্যবস্থা, যেখানে সততা, জবাবদিহিতা ও ন্যায়নীতির ভিত্তিতে দেশ পরিচালিত হবে এবং সংসদ হবে সৎ ও যোগ্য প্রতিনিধিদের প্রতিষ্ঠান।

দোয়া মাহফিলে জুলাই বিপ্লবে শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন বিআইএ জামে মসজিদের খতিব মাওলানা সাফওয়ান বিন হারুন আযহারী

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD