1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাগেশ্বরীতে দুধকুমার নদীর ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন পটিয়া ধলঘাটে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে নাগরিক সমাবেশ। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আমতলী উপজেলা শাখার সাবেক সভাপতি গ্রেফতার আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ আটক ১, উদ্ধার মোটরসাইকেল ও নগদ টাকা হাইকোর্টের নির্দেশের পর মুরাদনগরে ৫০০ ড্রেজার ধ্বংস, জরিমানা ৯৫ লাখ টাকা সিলেট সদর উপজেলা জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালিত। রৌমারীতে ২০ পিস ইয়াবাসহ যুবক আটক রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি উদ্বোধন রৌমারীতে জোরপূর্বক ঘর দখল ও আসবাবপত্র লুটপাটের অভিযোগ ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন

কাজীর দেউড়ির ১৫৫ কেজি ওজনের কোরাল মাছ যেভাবে বিক্রি হচ্ছে

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৬৪ বার পঠিত

কাজীর দেউড়ির ১৫৫ কেজি ওজনের কোরাল মাছ যেভাবে বিক্রি হচ্ছে

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি মাছ বাজারে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ১৫৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির সামুদ্রিক কোরাল মাছ। বৃহস্পতিবার (২৩ জুলাই) বাজারে আনার পর থেকেই মাছটি দেখতে ভিড় করছেন উৎসুক মানুষ। পাশাপাশি বড় এই মাছটি কিনতে আগ্রহ দেখাচ্ছেন অনেক ক্রেতা।

বাজারে মাছটি আনার পর শুরু হয় দর-কষাকষি। অনেকে শুধু দেখতেই ভিড় করলেও কেউ কেউ কিনতে আগ্রহ প্রকাশ করেন। ইতোমধ্যে প্রায় ৪০ কেজি মাছ বিক্রির জন্য অগ্রিম বুকিং সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

মাছটির আমদানিকারক ও স্থানীয় ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় জেলেদের জালে ধরা পড়ে এই বিশাল কোরাল মাছটি। দুই দিন আগে মাছ ঘাটের মাধ্যমে খবর পেয়ে তিনি এটি কেনার উদ্যোগ নেন।

তিনি বলেন মাছটি কিনতে আমার খরচ হয়েছে ১ লাখ ১০ হাজার টাকা। চট্টগ্রামে আনার জন্য পরিবহন খরচ হয়েছে আরও ১০ হাজার টাকা।
আনোয়ার হোসেন জানান, মাছটির প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। আগামী শনিবার পর্যন্ত অগ্রিম বুকিং নেওয়া হবে। এরপর নির্ধারিত নিয়ম অনুযায়ী মাছ কেটে ক্রেতাদের হাতে তুলে দেওয়া হবে।
স্থানীয় মাছ ব্যবসায়ীরা জানান, সাগরে এত বড় আকৃতির কোরাল মাছ ধরা পড়ার ঘটনা খুবই বিরল। মাঝে মাঝে কাজীর দেউড়ি বাজারে বড় কোরাল এলেও ১৫৫ কেজি ওজনের মাছ সচরাচর দেখা যায় না। এ কারণে মাছটিকে ঘিরে ক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD