1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
জয়পুরহাটে চিনিকলে ফটক সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বান্দরবানের লামা উপজেলার লামা-সুয়ালক সড়কের টংগ্যাঝিরি এলাকায় প্রায় ছয় মাস ধরে সড়ক প্রশস্তকরণের কাজ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদার কল্যান সমিতি ও মিনি ঠিকাদার কল্যান সমিতির যৌথ সমন্বয় সভা। রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেলকে ফুলেল শুভেচ্ছা নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন সেনবাগে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা কথাশিল্পী, অনুবাদক ও চিকিৎসক ডা. নাজিব ওয়াদুদের ৬৬তম জন্মদিন আজ চন্দ্রগঞ্জে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার নীলফামারীতে ২০২৫ সালের প্রশ্নে পৌনে ২ ঘণ্টা এইচএসসি পরীক্ষা, সময় বাড়িয়ে ক্ষতিপূরণের চেষ্টা আক্কেলপুরের তিলকপুরে সরকারি দামের তোয়াক্কা নেই, ডিএপি সার বিক্রি হচ্ছে বস্তাপ্রতি ১৫০০ টাকা ।

হিটওয়েভ সচেতনতায় লুডু-চিত্রাঙ্কন বিজয়ীদের পুরস্কার

  • প্রকাশিতঃ রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১১ বার পঠিত

হিটওয়েভ সচেতনতায় লুডু-চিত্রাঙ্কন বিজয়ীদের পুরস্কার

মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে রেস (RACE) প্রকল্পের আওতায় হিট অ্যাকশন ডে-২০২৬ উপলক্ষে বিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে হিটওয়েভ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত লুডু ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) দুপুরে হামিদপুর নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান রিটন। পরে তিনি বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, তীব্র তাপদাহ মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে। পর্যাপ্ত নিরাপদ পানি পান, অস্বাস্থ্যকর পানীয় এড়িয়ে চলা, প্রয়োজন হলে ছাতা ও টুপি ব্যবহার, ভরদুপুরে বাইরে না যাওয়া, ঢিলেঢালা হালকা রঙের সুতির পোশাক পরিধান এবং ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন তিনি। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, হিটওয়েভ বিষয়ে যে প্রশিক্ষণ তারা পেয়েছে, তা নিজেদের পাশাপাশি পরিবার ও সমাজের মানুষকে সচেতন করতে কাজে লাগাতে হবে।
তিনি আরও বলেন, রাজশাহীকে সবুজ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। এ লক্ষ্যে সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য হিটওয়েভ বিষয়ে সচেতনতামূলক চিত্রাঙ্কন ও সাপ-লুডু প্রতিযোগিতা, প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ এবং সচেতনতামূলক বার্তাসংবলিত হাতপাখা বিতরণ করা হয়। এছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে বিদ্যালয়কে একটি ফার্স্ট এইড বক্স প্রদান করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, সাধারণ সম্পাদক ডা. মোঃ শামীম হোসেন চৌধুরী, ইউনিট লেভেল অফিসার মির্জা শামীম আহসান, ফিল্ড অফিসার কান্তা রেজাসহ শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD