1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী সদরে ১৯২ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ; আরও বরাদ্দ চাইলেন ইউএনও, নিরুপমা রায় বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে রাজবাড়ী সদরের ইউএনও, নিরুপমা রায়; ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাজবাড়ী সদর ইউএনও, নিরুপমা রায়ের নেতৃত্বে শহীদ আব্দুল গণি শেখের কবরে শ্রদ্ধা নিবেদন নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম গোয়ালন্দে ইউএনও সাথী দাসের বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল! ফ্যামিলি কার্ড শুমারির পরীক্ষায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

নিরাপদ রাজশাহী গঠনে জনসম্পৃক্ততার আহ্বান: র‍্যাব-৫-এর উদ্যোগে মাদকবিরোধী মুক্ত আলোচনা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৪২ বার পঠিত

নিরাপদ রাজশাহী গঠনে জনসম্পৃক্ততার আহ্বান: র‍্যাব-৫-এর উদ্যোগে মাদকবিরোধী মুক্ত আলোচনা

মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো

নিরাপদ রাজশাহী গঠনে আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণের অংশীদারিত্ব জোরদার এবং মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যাব-৫, রাজশাহীর উদ্যোগে এক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন রাজশাহী কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় প্রায় ৩৫০ থেকে ৪০০ জন শিক্ষার্থী, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার আ.ন.ম. বজলুর রশিদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মোহাম্মদ শামীম হোসেন, রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, র‍্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মোঃ মাহমুদুর রহমান (পিএসসি), উপ-অধিনায়ক মেজর মনজুরুল কবির পিয়াল, ১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার (পিএসসি), রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম আলী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়, রাজশাহীর অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসেন।
আলোচনা সভায় বক্তারা মাদকের অপব্যবহার ও এর সামাজিক, পারিবারিক এবং জাতীয় জীবনে ক্ষতিকর প্রভাব তুলে ধরেন। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ জনগণের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া সাইবার অপরাধ, কিশোর গ্যাং ও যুব অপরাধ, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ও সড়ক নিরাপত্তা, সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়।
বক্তারা বলেন, অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজশাহী মহানগরীর যেকোনো স্থানে অপরাধ সংঘটিত হওয়া বা সন্দেহজনক কোনো কার্যকলাপ চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হেল্পলাইনে যোগাযোগ করে তথ্য দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানানো হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD