1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে চুরির রহস্য উদঘাটন, তথ্যপ্রযুক্তি সরঞ্জাম উদ্ধার; গ্রেপ্তার ২ গুড়ায় বাড়ছে যমুনার পানি, তীব্র নদীভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি পবায় নিমগাছের চারা রোপণ করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু রাজশাহীতে পদ্মার পানি ঊর্ধ্বমুখী রাজশাহীতে আধুনিক কসাইখানা ও চিড়িয়াখানার আধুনিকায়নে নতুন উদ্যোগ মাধবপুরে ডিবি পুলিশের অভিযানে ৩৬টি চোরাই মোবাইল উদ্ধার, আটক ১ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজশাহী মহানগর বিএনপির শোক পালন রাসিক প্রশাসক মহোদয়কে বিভিন্ন প্রজাতির আম উপহার প্রদান ঐতিহ্য পুনরুদ্ধারে নতুনভাবে সাজানো হবে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু মেহেরপুরে সরকারি সার পাচার মামলায় কারাগারে বিএনপি নেতা

রাজশাহীতে পদ্মার পানি ঊর্ধ্বমুখী

  • প্রকাশিতঃ সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৩ বার পঠিত

রাজশাহীতে পদ্মার পানি ঊর্ধ্বমুখী

মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো

ভারতের উজান থেকে নেমে আসা ঢলে রাজশাহীতে পদ্মা নদীর পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা ৩১ সেন্টিমিটার বেড়ে ১০ দশমিক ৯০ মিটারে পৌঁছেছে, যা চলতি মৌসুমের সর্বোচ্চ বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
রোববার (১২ জুলাই) নগরীর বড়কুঠি এলাকায় পানি পরিমাপ করে এ তথ্য জানানো হয়। পাউবো সূত্রে জানা গেছে, জুনের শেষ দিক থেকে পদ্মার পানি বাড়তে শুরু করে। মাঝখানে কয়েকদিন সামান্য কমলেও ১০ জুলাই থেকে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।
নদীতে পানি বাড়ায় জেগে ওঠা ছোট ছোট চরগুলো তলিয়ে যেতে শুরু করেছে। নতুন পানির সঙ্গে ভেসে আসছে কচুরিপানাও। স্থানীয় নৌকার মাঝি সাইফুল ইসলাম ও পদ্মাপাড়ের বাসিন্দারা জানান, বর্ষা মৌসুমে পদ্মার পানি বৃদ্ধির সঙ্গে কচুরিপানা ভেসে আসা স্বাভাবিক ঘটনা।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার এনামুল হক জানান, রাজশাহীতে পদ্মার পানি এখনও বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজশাহী পয়েন্টে বিপৎসীমা ১৮ দশমিক ৫০ মিটার হলেও বর্তমানে পানি রয়েছে ১০ দশমিক ৯০ মিটারে। তবে উজানের ঢল অব্যাহত থাকায় পানি বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD