1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে চুরির রহস্য উদঘাটন, তথ্যপ্রযুক্তি সরঞ্জাম উদ্ধার; গ্রেপ্তার ২ গুড়ায় বাড়ছে যমুনার পানি, তীব্র নদীভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি পবায় নিমগাছের চারা রোপণ করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু রাজশাহীতে পদ্মার পানি ঊর্ধ্বমুখী রাজশাহীতে আধুনিক কসাইখানা ও চিড়িয়াখানার আধুনিকায়নে নতুন উদ্যোগ মাধবপুরে ডিবি পুলিশের অভিযানে ৩৬টি চোরাই মোবাইল উদ্ধার, আটক ১ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজশাহী মহানগর বিএনপির শোক পালন রাসিক প্রশাসক মহোদয়কে বিভিন্ন প্রজাতির আম উপহার প্রদান ঐতিহ্য পুনরুদ্ধারে নতুনভাবে সাজানো হবে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু মেহেরপুরে সরকারি সার পাচার মামলায় কারাগারে বিএনপি নেতা

রাজশাহীতে আধুনিক কসাইখানা ও চিড়িয়াখানার আধুনিকায়নে নতুন উদ্যোগ

  • প্রকাশিতঃ সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১২ বার পঠিত

রাজশাহীতে আধুনিক কসাইখানা ও চিড়িয়াখানার আধুনিকায়নে নতুন উদ্যোগ
অংশীজনের মতবিনিময় সভায় প্রতিমন্ত্রীর আশ্বাস, নিরাপদ মাংস ও আধুনিক নগর সেবায় গুরুত্ব

মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরীতে নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত করতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার (কসাইখানা) নির্মাণ এবং কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার আধুনিকায়নের লক্ষ্যে অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
সভার শুরুতে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন রাসিক প্রশাসক। পরে সিটি কর্পোরেশনের ছয়টি বিভাগের পক্ষ থেকেও তাঁকে শুভেচ্ছা জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, রাজশাহীতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার নির্মাণ এবং কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার আধুনিকায়নে রাসিক প্রশাসকের উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়। এই দুই প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি রাজশাহীর সামগ্রিক উন্নয়নে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে।
তিনি বলেন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস সরবরাহ নিশ্চিত করতে আধুনিক মিট প্রসেসিং সেন্টারে পশু জবাইয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা, হালাল পদ্ধতিতে জবাই, আধুনিক ল্যাবের মাধ্যমে মান নিয়ন্ত্রণ এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা থাকবে। পাশাপাশি পশুর কোনো অংশ অপচয় না করে গবেষণার মাধ্যমে রপ্তানি, জৈব সার ও বায়োগ্যাস উৎপাদনে ব্যবহারের পরিকল্পনাও রয়েছে। এতে একদিকে যেমন জনস্বাস্থ্য সুরক্ষিত হবে, অন্যদিকে কসাই ও মাংস ব্যবসায়ীরাও উপকৃত হবেন।
চিড়িয়াখানার আধুনিকায়ন প্রসঙ্গে তিনি বলেন, রাজশাহীবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানাকে আধুনিক রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি ইতোমধ্যে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে এবং তিনি এ বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, আম, রেশম, কৃষি, মৎস্য উৎপাদন, পরিচ্ছন্নতা ও পর্যটনের সম্ভাবনায় রাজশাহী একটি সমৃদ্ধ অঞ্চল। আধুনিক সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে রাজশাহীর আম রপ্তানি বাড়িয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ রয়েছে। জনগণের সহযোগিতায় সরকারের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
সভাপতির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি রাজশাহীর কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার আধুনিকায়ন এবং নতুন পশুপাখি সংযোজনের উদ্যোগ নিয়েছেন। এ বিষয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস পেয়েছেন। আজকের পরিদর্শন সেই উদ্যোগেরই অংশ।
তিনি বলেন, নগরবাসীর প্রত্যাশা পূরণে উন্নয়ন ও নাগরিক সেবার মান বৃদ্ধি করতে নিরলসভাবে কাজ করা হচ্ছে। সকলের সহযোগিতায় রাজশাহীকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম।
মতবিনিময় সভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মোঃ বয়জার রহমান, রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিনুল হাসান, রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান আহমেদ এবং রাজশাহী মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি আতাহার রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মাংস ব্যবসায়ী ও সুধীজন।
রাসিকের সচিব মোঃ সোহেল রানার সঞ্চালনায় সভায় সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এর আগে সকালেই প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু রাজশাহী মহানগরীর ২৮ নম্বর ওয়ার্ডের তালাইমারী এলাকায় আধুনিক কসাইখানা নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। বৃষ্টিকে উপেক্ষা করে তিনি প্রকল্প এলাকা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
সকালে শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছালে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD