1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত বাঁচতে চান দুই কিডনি বিকল হওয়া আছিয়া খাতুন, সমাজের বৃত্তবানদের প্রতি সাহায্যের আকুতি। প্রাকৃতিক দুর্যোগে সদর উপজেলার কোনো মানুষ একবেলা অনাহারে থাকবে না’—ইউএনও, নিরুপমা রায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর নির্দেশনা দিলেন হুইপ জিকে গউছ বাগমারা’য় অনলাইনে অবৈধ জুয়া খেলার অপরাধে আটক-৫ আম চুরিকে কেন্দ্র করে রাজশাহীর আলোচিত রাজ্জাক হত্যা: মূলহোতাসহ দুই আসামি গ্রেপ্তার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক রাজশাহী সেনানিবাসে বিআইআরসি ডেপুটি কমান্ড্যান্টের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিজিবির অভিযানে ৭২ বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে নবীন আইনজীবীদের সংবর্ধনা প্রধান অতিথি ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

আম চুরিকে কেন্দ্র করে রাজশাহীর আলোচিত রাজ্জাক হত্যা: মূলহোতাসহ দুই আসামি গ্রেপ্তার

  • প্রকাশিতঃ রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৬ বার পঠিত

আম চুরিকে কেন্দ্র করে রাজশাহীর আলোচিত রাজ্জাক হত্যা: মূলহোতাসহ দুই আসামি গ্রেপ্তার

মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো

রাজশাহীর মোহনপুর উপজেলার বহুল আলোচিত আব্দুর রাজ্জাক হত্যা মামলার মূলহোতাসহ এজাহারভুক্ত দুই আসামিকে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫, রাজশাহী এবং র‌্যাব-২, মোহাম্মদপুর, ঢাকা।
শনিবার (১১ জুলাই) রাতে রাজধানীর আদাবর ও শ্যামলী এলাকায় পৃথক অভিযানে র‌্যাবের যৌথ দল তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন মামলার ১ নম্বর আসামি মকবুল হোসেন এবং ২ নম্বর আসামি শাহিনুর রহমান ওরফে বুলবুল। তারা উভয়েই রাজশাহীর মোহনপুর উপজেলার হরিহরপাড়া গ্রামের বাসিন্দা।
র‌্যাব সূত্রে জানা যায়, গত ২৭ জুন সন্ধ্যায় হরিহরপাড়া গ্রামে একটি আম চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই প্রতিবেশী পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে আব্দুর রাজ্জাক ও তার স্বজনদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা বাঁশের লাঠি ও ইট দিয়ে এলোপাতাড়ি মারধর করলে আব্দুর রাজ্জাক গুরুতর আহত হন। পরে তাকে রাজশাহীর নওদাপাড়া ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে রাজু বাদী হয়ে মোহনপুর থানায় ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি দেশব্যাপী ব্যাপক আলোচনার জন্ম দেয়।
র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।
আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের মোহনপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD