1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে ঝটিকা মিছিল, রাজিবসহ গ্রেপ্তার ৪ বাউফলে সড়কের পাশে মিলল অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও দুই পা, (দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসংলগ্ন অডিও বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়ায়) লাকসাম ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুস সালাম শোকজ জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে প্যানেল চেয়ারম্যান সালাহউদ্দিন রুহুল বরখাস্ত যৌতুকের দাবিতে হত্যার চেষ্টার অভিযোগে স্বামী গ্রেপ্তার: কারাগারে প্রেরণ বিদ্যুৎ ব্যবহার না করেও ৩ হাজার টাকার বিল, জানতে চাইলে সাংবাদিককে ডিজিএমের প্রশ্ন—সকালে কী খেয়েছেন? ‎ মাদকবিরোধী স্লোগানে মুখর শেরপুর, ডেঙ্গু ও বাল্যবিবাহ প্রতিরোধেও সচেতনতার ডাক মুরাদনগরে ২৯ লাখ টাকার ‘ভূতুড়ে’ প্রকল্পের অভিযোগ, চার মাসেও তদন্ত করেননি কর্মকর্তা যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১২ লাখ ৩২ হাজার ৭৯০ টাকার মালামাল জব্দ, আটক ১ দুমকিতে ৪ কেজি ২৫ গ্রাম গাঁজাসহ আটক তিন, জব্দ মাইক্রোবাস

রাজশাহীতে নবীন আইনজীবীদের সংবর্ধনা প্রধান অতিথি ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

  • প্রকাশিতঃ রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৫১ বার পঠিত

রাজশাহীতে নবীন আইনজীবীদের সংবর্ধনা
প্রধান অতিথি ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

রাজশাহী ব্যুরো

রাজশাহী এডভোকেট বার অ্যাসোসিয়েশনের ১৪০ জন নবীন আইনজীবীদের সংবর্ধনা দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহী। শনিবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে নবীন আইনজীবীদের পেশাগত জীবনের সফলতা কামনা করে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু এমপি। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী এডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ মোঃ আবুল কাসেম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহীর আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ জমসেদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, “আইন পেশা একটি মহান ও মর্যাদাপূর্ণ পেশা। সততা, ন্যায়নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে আইনজীবীদের কাজ করতে হবে। একই সঙ্গে বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মোঃ জমসেদ আলী বলেন, নবীন আইনজীবীদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে রাজশাহী এডভোকেট বার অ্যাসোসিয়েশনের সিনিয়র আইনজীবী, নবীন আইনজীবী এবং ফোরামের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে নবীন আইনজীবীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD