1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দির অতি প্রিয় মানুষ সোলায়মান আর নেই মোহনপুরে র‍্যাবের অভিযানে ৩১ কেজি গাঁজাসহ আটক ১ তিনি আসছেন: স্বদেশেই জীবনের শেষ পরিণতির মুখোমুখি হতে! রাজশাহীতে ১১ দলীয় ঐক্য জোটের শোক র‍্যালি, জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি ইসকনের রথযাত্রা চলাকালে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই সন্ত্রাস প্রতিরোধ দিবসে রাবির বিজয়-২৪ হলের শিক্ষার্থীদের মিনি ম্যারাথন, ছাত্রলীগের সাবেক নেতাদের বিচারের দাবি রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু গোয়ালন্দতে জি এম চৌধুরী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে চৌধুরী আব্দুল হামিদ একাডেমি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান পাঁচবিবিতে ২০২৫ ২৬ অর্থবছরে কৃষি পুনবাসন সহায়তা খাতে বৃক্ষরোপণ কর্মসূচি আওতায় গাছ সহ উপকরণ বিতরণ। পাঁচবিবির আদিবাসী নারী ও শিক্ষার্থী পেল সেলাই মেশিন ও বাইসাইকেল

৩ ভেন্যুতে এশিয়া কাপ আয়োজনের ভাবনায় বিসিবি

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ২৯ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক | দৈনিক নয়া কণ্ঠঃ

বাংলাদেশে অনুষ্ঠিত হতে পারে ২০২৭ সালের এশিয়া কাপ। ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের দিনক্ষণ প্রায় চূড়ান্ত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। যদিও এখনো আনুষ্ঠানিক সূচি প্রকাশ করা হয়নি। আগামী বছরের জুন-জুলাইয়ে আসরটি আয়োজনের সম্ভাবনা রয়েছে।

এশিয়া কাপ আয়োজনকে সামনে রেখে সম্ভাব্য ভেন্যু সম্পর্কে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে বিস্তারিত তথ্য চেয়েছে এসিসি। বিসিবির বিবেচনায় রয়েছে রাজধানীর মিরপুর, চট্টগ্রাম ও সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু।

মঙ্গলবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবির নিরাপত্তা কমিটির চেয়ারম্যান সাঈদ ইব্রাহিম আহমেদ বলেন, “আমরা মিরপুর, চট্টগ্রাম এবং সিলেট—আমাদের নিয়মিত আন্তর্জাতিক ভেন্যুগুলো বিবেচনায় রেখেছি। তবে এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। ইনশাআল্লাহ আগামী বছরের এশিয়া কাপ বাংলাদেশে হলে সবকিছুই দেখতে পারবেন।”
তিনি আরও জানান, এসিসি প্রস্তাবিত তিনটি ভেন্যু সম্পর্কে আরও বিস্তারিত তথ্য চেয়েছে। বিসিবি প্রয়োজনীয় তথ্য সরবরাহ করছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই ভেন্যু চূড়ান্ত হওয়ার আশা প্রকাশ করেন তিনি।

১১ বছর পর আবারও বাংলাদেশে এশিয়া কাপ আয়োজনের সম্ভাবনায় আশাবাদ ব্যক্ত করে সাঈদ ইব্রাহিম আহমেদ বলেন, “আমরা চাই দীর্ঘদিন পর এশিয়া কাপ বাংলাদেশে ফিরে আসুক এবং দর্শক ও ক্রিকেটপ্রেমীদের একটি সফল ও মানসম্মত টুর্নামেন্ট উপহার দিতে পারি। এ লক্ষ্যেই আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন বাকি বিষয়গুলো পরিস্থিতির ওপর নির্ভর করবে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD