1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনামঃ
মতিহারে অর্ধশত বোতল এসকাফ ও ইয়াবাসহ ৩ মাদক কারবারী গ্রেফতার আইডিইবি নির্বাচন ২০২৬-২০২৮: রাজশাহী অঞ্চল থেকে সহ-সভাপতি পদে সমর্থন চাইলেন প্রকৌশলী শাকিলুর রহমান শাকিল। রুয়েটের জেইএএস এডিটরিয়াল বোর্ডের সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন  পৌরসভাসমূহের বর্জ্য শাখার কর্মচারী প্রশিক্ষণার্থীদের মতবিনিময়। চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর হাতে যুবক নিহত,এলাকা জুড়ে শোকের ছায়া বালিয়াকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের পথসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত স্বপ্ন স্বারথী ৫১ জন কিশোরীদের মাঝে মুরগীর বাচ্চা বিতরণ “ চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড, মালামাল পুড়ে ছাই। টাঙ্গাইলের ঘাটাইলে নবম শ্রেণির শিক্ষার্থীর হাতে শিক্ষিকা লাঞ্ছিত রাজবাড়ী ডিবি পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর হাতে যুবক নিহত,এলাকা জুড়ে শোকের ছায়া

  • প্রকাশিতঃ বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৩ বার পঠিত

 

মোঃ আবু সুফিয়ান চাঁপাইনবাবগঞ্জঃ

 

​চাঁপাইনবাবগঞ্জ শহরে বন্ধুর ছুরিকাঘাতে রজব আলী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ জুন) দুপুরে পৌর এলাকার মেডিকেল রোড এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকসংক্রান্ত বিরোধের জের ধরেই এই নৃশংস ঘটনাটি ঘটেছে।

​নিহত রজব আলী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মসজিদপাড়া এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বাবুর ছেলে।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রজব আলীর সাথে দীর্ঘদিন ধরেই তার এক বন্ধুর মাদকসংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। বুধবার দুপুরে মেডিকেল রোড এলাকায় তাদের মধ্যে বিষয়টি নিয়ে বাগবিতণ্ডা শুরু হয়। উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে অভিযুক্ত বন্ধু নিশান ধারালো অস্ত্র দিয়ে রজব আলীর শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করেন।

​স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রজব আলীকে উদ্ধার করে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​ঘটনার বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ একরামুল হোসাইন বলেন, “আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে জানা গেছে, মাদককে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

​এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD