1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুজানগরের মথুরাপুরে পুলিশের চিরুনি অভিযান, মহিলাসহ গ্রেফতার ১১ আদমদীঘির সান্তাহারে চিহ্নিত মাদক কারবারি গাঁজাসহ গ্রেপ্তার রায়পুরে গৃহবধু কে গ্রাম পুলিশ কর্তৃক উত্যক্তের প্রতিবাদ করায় চাচা শ্বশুর কে মারধর রাজশাহী পলিটেকনিকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগ ভুক্তভোগী নারীর: সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ত্রাণ: আজিজনগরে ২০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে বিতরণ রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিক হোসেন শুভর দাফন সম্পন্ন রাজশাহীতে ‘ইয়োর জার্নি টু হিলিং ইন চায়না’ শীর্ষক সেমিনার রাজবাড়ীতে ২১ পদক প্রাপ্ত শিল্পী মনসুর উল করিমের জন্মবার্ষিকী পালিত

গোপালগঞ্জে জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে তামাক বিরোধী জোটের সম্মেলন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ২৬৯ বার পঠিত

গোপালগঞ্জে জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে তামাক বিরোধী জোটের সম্মেলন

বিশেষ প্রতিনিধি ঃ জীবনের জন্য, পরিবারের জন্য তামাক কোম্পানির আগ্রসর প্রতিহত করুন স্লোগানকে সামনে রেখে অদ্য ০৯ অক্টোবর সোমবার সকাল ১০.০০ টায় গোপালগঞ্জে তামাক বিরোধী সংবাদ সম্মেলন করেছে থ্রিস্টার অর্গানাইজেশন, স্বর্না মহিলা সংস্থা ও উজ্জীবন মহিলা সংস্থা। দেশব্যাপি তামাক নিয়ন্ত্রন আইন লঙ্ঘন ও তামাক কোম্পানির বেপরোয়াতা নিয়ে এ সংবাদ করে তারা।
গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে থ্রিস্টার অর্গানাইজেশনের নির্বাহী প্রধান ইলিয়াস হোসেন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও স্বর্না মহিলা সংস্থা নির্বাহী প্রধান মাহমুদা বেগম’সহ অনেকে বক্তব্য রাখেন।

এসময় থ্রিস্টার অর্গানাইজেশনের ম্যানেজার ময়িন খান, ফিন্ড অফিসার মবিন খান, সেচ্ছাসেবক রাশেদুল, নাঈম কাজী, সবিতা রানী হীরা’সহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা তামাক আইন সংশোধনী চুড়ান্ত করা, তামাক কোম্পানির প্রভাব থেকে নীতি সুরক্ষায় এফসিটিসি এর অনুচ্ছেদ ৫.৩ অনুসারে ‘কোড অব কন্ডাক্ট’ গ্রহণ করা, জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি এবং দেশব্যাপী যথাযথ কার্যক্রম গ্রহণ করা’সহ বিভিন্ন সুপারিশ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD