1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে তিন কারবারি গ্রেপ্তার, উদ্ধার ট্যাপেন্টাডল ও ইয়াবা। মহেশপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু। মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, শিশু-নারীসহ আহত ৪। মহেশপুরে জমাজমি বিরোধে গুরুত্বর আহত ২ জনের অবস্থা আশস্কাজনক। গণরায় বাস্তবায়ন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে ডা.শফিক। রাজশাহীতে পৃথক অভিযানে নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা ও নগদ অর্থ উদ্ধার। জাতীয় কবির চেতনা ধারণে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান রাজশাহীতে কবি নজরুল পরিষদের উদ্যোগে নজরুল জন্মজয়ন্তী উদযাপন। পোরশায় পুলিশের অভিযানে ০১ (এক) কেজি গাঁজা ও ০৪(চার) টি পূর্ণাঙ্গ গাঁজা গাছসহ (৪.৫ কেজি) দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২১ পরিবার পেলেন ৭৭ লাখ টাকা।

রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে তিন কারবারি গ্রেপ্তার, উদ্ধার ট্যাপেন্টাডল ও ইয়াবা।

  • প্রকাশিতঃ রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৪ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) চলমান মাদকবিরোধী অভিযানে পৃথক অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরএমপি সূত্রে জানা গেছে, পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মতিহার থানা, চন্দ্রিমা থানা এবং মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন করে।

গ্রেপ্তারকৃতরা হলেন— মতিহার থানার চর সাতবাড়ীয়া এলাকার বাসিন্দা মো. ইদুল (২২), চন্দ্রিমা থানার আসাম কলোনী (বৌবাজার) এলাকার মো. রাসেল (২৬) এবং বগুড়া সদর উপজেলার বৃন্দাবনপাড়া এলাকার বাসিন্দা হলেও বর্তমানে মতিহার থানার তালাইমারী এলাকায় বসবাসরত মো. ইমাম হোসেন (৩৩)।

পুলিশ জানায়, গত ১২ জুন গভীর রাতে চর সাতবাড়ীয়া এলাকা থেকে ইদুলকে এবং একই রাতে আসাম কলোনী এলাকা থেকে রাসেলকে আটক করা হয়। এছাড়া ১৩ জুন রাতে তালাইমারী এলাকায় অভিযান চালিয়ে ইমাম হোসেনকে গ্রেপ্তার করা হয়।

আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে মোট ২৫ পিস ট্যাপেন্টাডল ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরএমপি আরও জানায়, গ্রেপ্তারকৃত ইমাম হোসেনের বিরুদ্ধে মতিহার থানায় পূর্ব থেকে দুটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD