1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ২ জন গ্রেপ্তার। পাঁচবিবি সীমান্ত পাহাড়ায় বিজিবির সঙ্গে আনসার ও গ্রাম পুলিশ।

রাজশাহীর বাগমারায় আটক হওয়া ভুয়া কবিরাজ মাহবুবুর রহমান রাজু।

  • প্রকাশিতঃ বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১২ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদকঃ

বাগমারার তাহেরপুরে চিকিৎসার নামে এক গৃহবধূকে শ্লীলতাহানি ও যৌন নিপীড়নের অভিযোগ মাহাবুর রহমান রাজু নামে এক ভুয়া কবিরাজকে জনগণ আটক করে পুলিশে সোপর্দ করেছেন ।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত মাহবুবুর রহমান রাজুকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, (২২) বছর বয়সী এক গৃহবধূ সন্তান না হওয়ায় স্থানীয় লোকজনের পরামর্শে গত ১৮ মে বাগমারার তাহেরপুর পৌরসভার হরিফলা এলাকায় অবস্থিত একটি চিকিৎসা কেন্দ্রে যান। এরপর অভিযুক্ত কবিরাজ মাহাবুর রহমান রাজু চিকিৎসার কথা বলে ওই নারীকে তার গোপন কক্ষে ডেকে নিয়ে বোরকা খুলতে বলেন।

এতে রাজি না হওয়ায় ভন্ড কবিরাজ ওই গৃহবধূকে জোরপূর্বক ধরে শ্লীলতাহানি ও যৌন নিপীড়নের চেষ্টা করেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। এই ঘটনায় স্থানীয় লোকজন ভন্ড কবিরাজ মাহাবুর রহমান রাজুকে গণপিটুনি দিয়ে তাহেরপুর পুলিশ ফাঁড়িতে খবর দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগী ওই নারী অভিযুক্ত ওই ভুয়া কবিরাজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে শনিবার রাতে থানায় মামলা করেন।

এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, যৌন নিপীড়নের ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত মাহাবুর রহমান রাজুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD