1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

ফরিদপুরে ৮ বিঘা জমিতে আনারস চাষ করে তাক লাগিয়ে দিলেন কৃষক মিলন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৮০ বার পঠিত
0-0x0-0-0#

মো. শারীদ মোল্লা, নয়া কণ্ঠ ডেস্কঃ

 

ফরিদপুরের সালথায় আনারস চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন কৃষক মিলন ফকির। উপজেলার যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী গ্রামে দুটি প্লটে ৮ বিঘা জমিতে রোপন করেছেন আনারসের চারা। আগামী বছর গাছে আসবে ফল। ফরিদপুর জেলায় এই প্রথম বানিজ্যিকভাবে আনারস চাষের শুভ সূচনা করেন তিনি।

কৃষক মিলন ফকির বলেন, আমি সব ধরনের সবজী চাষ করে থাকি। তবে গতবছর পরীক্ষামূলক ভাবে বাড়ির ছাদে আনারস চাষ করি। এবার ছাদের প্রতিটি গাছে বড় বড় আনারস ঝুলে আছে। ছাদে পরীক্ষামূলক চাষ করে সফল হওয়ায় এবছর ৮বিঘা জমিতে বিভিন্ন জাতের আনারসের আবাদ করেছি। আশা করছি ভালো কিছু হবে। আমার এই চাষ দেখে অনেকেই আনারস চাষে ঝুঁকে পড়বে বলে আমি আশাবাদি।

তিনি আরো বলেন, আগামী বছর থেকে আমি আনারস ও চারাও বিক্রি করতে পারবো। আনারস চাষ একটি লাভজনক চাষ। ফরিদপুর জেলায় আমিই প্রথম আনারস চাষ শুরু করলাম। কৃষি অফিসের সহযোগিতা পেলে আরো এগিয়ে যেতে পারবো।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম বলেন, সালথায় প্রথম বারের মতো ৮ বিঘা জমিতে বাণিজ্যিকভাবে আনারস চাষ করেছেন মিলন ফকির নামে এক কৃষি উদ্যক্তা। যা ফল আবাদের নতুন সম্ভাবনার সূচনা করেছে। আমরা কৃষি অফিস থেকে পর্যাপ্ত কারিগরি পরামর্শ দিয়ে যাচ্ছি। আমরা আশা করি, লাভজনক ফল ও ফসলের আবাদ প্রসার হোক এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরি হোক।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD