1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ছাতকে ১৫১ ধারায় ৪ আসামি আদালতে সোপর্দ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ছাতকে জ্ঞানদ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত, অংশ নিল ৩ হাজার ২৫ শিক্ষার্থী মন্ডলীভোগ চ্যাম্পিয়ন কাপ-২৬ সিজন-২-এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন মন্ডলীভোগ ভ্যান গার্ড সিলেটে মরহুম আলহাজ্ব আব্দুল গনি লোদী ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কাউনিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন কুষ্টিয়া খোকসায় মক্কা-মদিনা দশতলা টাওয়ারের শুভ উদ্বোধন কারাতে আত্মনিয়ন্ত্রণ ও শৃঙ্খলার শিক্ষা দেয়: রাসিক প্রশাসক

ফরিদপুরে নিয়ন্ত্রণ হা রি য়ে বাস উল্টে আহত ১৫ যাত্রী।

  • প্রকাশিতঃ রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১৫৭ বার পঠিত

 

শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ

 

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঝাটুরদিয়া বাজার সংলগ্ন ঢাকা- খুলনা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে অন্তত ১০ থেকে ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

রোববার ( ৩১ মে) সকাল প্রায় ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনাগামী ‘আল বরাক’ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৭৯১৩) ঝাটুরদিয়া বাজারের পাশের ব্রিজ অতিক্রম করার পর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বাম পাশে উল্টে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে আনুমানিক ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন।

দুর্ঘটনায় ১০ থেকে ১৫ জন যাত্রী আহত হন। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রমের কারণে কিছু সময়ের জন্য যান চলাচলে প্রভাব পড়লেও পরে মহাসড়কে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD