1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
চবির জিইবি অ্যালামনাইয়ের আহ্বায়ক জুনায়েত, সদস্যসচিব সারোয়ার সিলেটে সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে আটক বিএসএফ সদস্য পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর

ফরিদপুর গাছ কাটা নিয়ে ভাতিজার হাতে চাচা খুন, আহত ১।

  • প্রকাশিতঃ শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১২৮ বার পঠিত

 

শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের সদরপুর উপজেলায় গাছ কাটা ও পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ভাতিজাদের হামলায় চাচা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও একজন গুরু*তর আহত হয়েছেন।
শুক্রবার (২৯ মে) বিকেল ৩টার দিকে উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের চর চাঁদপুর গ্রামের কাজী ডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কাজী সিরাজুল ইসলাম (৬২) মানিকগঞ্জে অবস্থিত বসুন্ধরা গ্রুপে কর্মরত ছিলেন। আহত মো. কাজী মাসুদ রানা (৩৬) সদরপুর উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, চর চাঁদপুর গ্রামে পৈত্রিক সম্পত্তি ও গাছ কাটা নিয়ে কাজী পরিবারের সদস্যদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন পূর্ব বিরোধের জেরে কাজী মাসুদ রানা ও কাজী সিরাজুল ইসলামের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এতে দুজনই গুরুতর আহত হন।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক কাজী সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত কাজী মাসুদ রানার চিকিৎসা চলছে।

সংবাদ পেয়ে পুলিশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ জানান, আমরা বিষয়টি জানতে পেরেছি। এখনো পরিবারের তরফ থেকে কেউ আমাদের কাছে আসেনি। যতদূর জানতে পেরেছি, লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD