1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে নির্বাচন ঘিরে পুলিশের সতর্ক টহল, রাতে মাঠে ওসি নিজেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পাংশা রিপোর্টাস ইউনিটির সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়। মাগুরা-১ আসনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনে রিটার্নিং অফিসার ও অন্যান্য কর্মকর্তা। রাজশাহীতে দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমিতির মতবিনিময় সভা রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্তৃক একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার।       পথে পথে ঘুরে হতদরিদ্রদের মাঝে উষ্ণতা ছড়াচ্ছেন তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি) শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন।   গাংনীতে ভ্রাম্যমান অভিযানে অবৈধ ইটভাটায় ১লাখ টাকা জরিমানা। শিশুছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে রায়পুরে সাবেক জামাত নেতা কারাগারে। জয়পুরহাটে যৌথ অভিযানে গাঁজা ও টাকাসহ নারী মাদক ব্যবসায়ী আটক।

শেরপুরের ঝিনেইগাতীতে অটোচালকের মরদেহ উদ্ধার।নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ২৪৯ বার পঠিত

শেরপুরের ঝিনেইগাতীতে অটোচালকের মরদেহ উদ্ধার।

মোঃ আমিনুল ইসলাম শেরপুর জেলা প্রতিনিধি।

শেরপুর জেলার ঝিনাইগাতীতে ৬দিনের ব্যবধানে শাহ আলম (৪০) নামে আরেক অটো চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৮অক্টোবর রবিবার সকাল ৯টার দিকে উপজেলার ধানশাইল ইউনিয়নের কুচনীপাড়া গ্রামের এক ধান ক্ষেতের পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহ আলম শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের ধাতুয়া আড়াইলেকান্দা গ্রামের জসিম উদ্দিন ওরফে ফকির আলীর ছেলে এবং তিন সন্তানের জনক।

নিহতের পরিবার ও থানার সুত্রে জানা গেছে, অটো চালক শাহ আলম ইতিপূর্বে ঢাকায় কাজ করতো। তার উপার্জিত আয় দ্বারা সংসার চালাতে না পেরে গ্রামে ফিরে আসে।

গ্রামে এসে প্রায় ২লক্ষ টাকা দিয়ে একটি অটো রিক্সা ক্রয় করে সংসার চালাতে থাকে। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার সন্ধ্যার দিকে তার নিজস্ব অটোটি নিয়ে বের হয়ে আর বাড়ী ফিরেনি। সারারাত তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে।

রবিবার সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন ধানক্ষেতের পাশে অজ্ঞাত পরিচয়ে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

এসময় নিহত শাহ আলমের গলায় রশি বাঁধা অবস্থায় পাওয়া যায়।

সংবাদ পেয়ে সহকারি পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলাম ঘটনাস্থল করেন।

এ বিষয়ে সত্যতা নিশ্চিত ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মনিরুল আলম ভুইয়া জানান, নিহত অটো চালক শাহ আলমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ডাক্তারী রিপোর্ট পাওয়ার পর মৃত্যেুর প্রকৃত কারণ জানা যাবে। এছাড়া শাহ আলম হত্যার পিছনে কে বা কাহারা যুক্ত আছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD