1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

রাজশাহীর সাবেক উপজেলা সমবায় কর্মকর্তাকে  ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত ।

  • প্রকাশিতঃ রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৫ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

 

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাবেক উপজেলা সমবায় কর্মকর্তা নৃপেন্দ্রনাথ দাসকে ঘুষ গ্রহণের দায়ে মোট ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১৭ মে) রাজশাহী বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মোস্তফা পাভেল রায়হান এ রায় ঘোষণা করেন।

 

আদালতের রায়ে দণ্ডবিধির ১৬১ ধারায় তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় আরও ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ অর্থ অনাদায়ে অতিরিক্ত ৩ মাসের কারাদণ্ডের নির্দেশও দেওয়া হয়।

 

রাজশাহী জেলা সমন্বিত দুদকের সহকারী পরিচালক আমির হোসেন জানান, ২০১৯ সালের গোদাগাড়ী থানার একটি ফাঁদ মামলার অভিযোগ আদালতে প্রমাণিত হওয়ায় এই রায় দেওয়া হয়েছে।

 

মামলার তথ্য অনুযায়ী, সরমঙ্গলা একতা মৎস্য চাষী সমবায় সমিতির নিবন্ধনের জন্য আবেদনকারী আব্দুল বাতেনের কাছে ১৫ হাজার টাকা ঘুষ দাবি করেন তৎকালীন উপজেলা সমবায় কর্মকর্তা নৃপেন্দ্রনাথ দাস। এর মধ্যে প্রথমে ৭ হাজার টাকা নেওয়ার পর বিষয়টি দুদককে জানানো হয়।

 

পরে দুদকের পরিকল্পিত অভিযানে ২০১৯ সালের ১৪ মে উপজেলা সমবায় কার্যালয়ে অবশিষ্ট ৮ হাজার টাকা ঘুষ গ্রহণের সময় তাকে হাতেনাতে আটক করা হয়। দুদকের উপ-পরিচালক মোরশেদ আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করে গোদাগাড়ী থানায় সোপর্দ করা হয়।

 

দুদক কর্মকর্তারা জানান, মামলার সাক্ষ্য-প্রমাণ যথাযথভাবে উপস্থাপিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন। তাদের মতে, এ রায় দুর্নীতিবিরোধী কার্যক্রমে জনআস্থা আরও বাড়াবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD