1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

রাতুল ও আয়নাল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন।

  • প্রকাশিতঃ রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৫ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

 

রাতুল ও আয়নাল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সচেতন নাগরিক, তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন।

 

 

মানববন্ধনে বক্তারা বলেন, এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ, ক্ষোভ ও নানা প্রশ্নের জন্ম হয়েছে। তারা অভিযোগ করেন, ঘটনার সঠিক তদন্ত ব্যাহত করতে কোনো ধরনের প্রভাব বা ধামাচাপার চেষ্টা যেন না হয়। নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান বক্তারা।

 

 

বক্তারা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি সমাজে অস্থিরতা বাড়াচ্ছে। আইনের শাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

 

 

এসময় অভিযুক্ত আসমা বেগম, মোসাঃ আয়শা, নিয়াম আলী, স্বাধীন ও টিংকুর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। বক্তারা দাবি করেন, একের পর এক রহস্যজনক মৃত্যুর ঘটনায় জনমনে আতঙ্ক তৈরি হয়েছে, তাই দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি।

 

 

মানববন্ধনের আয়োজক ও সমর্থকদের মধ্যে রয়েছেন হোসেন আলী পিয়ারা, এপিপি ফয়সাল আলম নয়ন, শিক্ষানবীশ আইনজীবী ঈশিতা ইয়াসমিন, মাসুম পারভেজ জীবন, রিপনসহ স্থানীয় এলাকাবাসী।

 

 

কর্মসূচির মূল প্রতিপাদ্য: “সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে — আমরা একবদ্ধ।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD