1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির যোগদান অনুষ্ঠান: হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে মিলনমেলায় পরিণত

  • প্রকাশিতঃ রবিবার, ১৭ মে, ২০২৬
  • ২০ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ

 

 

রাজশাহীতে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিশাল যোগদান অনুষ্ঠান। শনিবার (১৬ মে) রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন থেকে আগত এক হাজারের অধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ অনুষ্ঠান রাজশাহীর রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

 

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন বিভিন্ন সময়ে বিএনপি, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, গণঅধিকার পরিষদ ও অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। পাশাপাশি সিভিল সোসাইটির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন, যারা ৫ আগস্ট পরবর্তী ছাত্রসমাজের আন্দোলন ও তরুণ নেতৃত্বের প্রতি ভালোবাসা ও আস্থার জায়গা থেকে নতুন রাজনৈতিক ধারায় সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন।

 

যোগদান অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির কাতার শাখার সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ ছাত্র শিবিরের সভাপতি জিয়াউর রহমান, সাবেক বাগমারা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি এনামুল হক, রাজশাহী মহানগর ছাত্র অধিকার পরিষদের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমীন বাদশা (অপূর্ব), সাংগঠনিক সম্পাদক সাকিব খান এবং যুগ্ম সাধারণ সম্পাদক শারমিন মোস্তারি।

 

এছাড়াও গণঅধিকার পরিষদ রাজশাহী মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক জেসমিন পারভীন, আইন বিষয়ক সম্পাদক হোসেন মাহমুদ নোবেল এবং কৃষক দল গোদাগাড়ী ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে যোগ দিয়ে জাতীয় নাগরিক পার্টির প্রতি সমর্থন জানান।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণ একটি নতুন ও ইতিবাচক রাজনৈতিক শক্তির প্রত্যাশা করছে। তরুণদের নেতৃত্ব, স্বচ্ছ রাজনীতি এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাচ্ছে। বক্তারা আরও বলেন, দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে নতুন প্রজন্মের নেতৃত্বই পারে একটি কার্যকর পরিবর্তন আনতে।

 

অনুষ্ঠানে যোগদানকারী নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে প্রচলিত রাজনৈতিক ধারায় সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ না হওয়ায় তারা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছেন। তারা বিশ্বাস করেন, জাতীয় নাগরিক পার্টি তরুণ সমাজ ও সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনজুড়ে এদিন ছিল উৎসবমুখর পরিবেশ। নেতাকর্মীদের স্লোগান, ব্যানার-ফেস্টুন ও ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা প্রাণচঞ্চল হয়ে ওঠে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা দলটির ভবিষ্যৎ কার্যক্রমে সক্রিয়ভাবে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজশাহীতে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের নেতাকর্মীদের এক প্ল্যাটফর্মে এসে জাতীয় নাগরিক পার্টিতে যোগদান ভবিষ্যৎ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। বিশেষ করে তরুণ ও ছাত্র রাজনীতির একটি বড় অংশের সম্পৃক্ততা দলটির সাংগঠনিক শক্তিকে আরও বিস্তৃত করবে বলে মনে করছেন তারা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD