1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

রুয়েটের ৫৩ জন শিক্ষকের গবেষণা প্রকল্প অনুমোদন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৩৩২ বার পঠিত

রুয়েটের ৫৩ জন শিক্ষকের গবেষণা প্রকল্প অনুমোদন

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নতুন ৫৩ জন শিক্ষক ও গবেষকের গবেষণা প্রকল্প অনুমোদন করা হয়েছে। এই প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য ২ কোটি ২৮ লক্ষ ৭২ হাজার বরাদ্দ দেয়া হয়েছে।

আজ ০৭ অক্টোবর শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত গবেষণা সম্পর্কিত মূল্যায়ন কমিটির সভায় উক্ত প্রকল্পগুলোর অনুমোদন ও সেগুলো বাস্তবায়নের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে।

রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় তিনি বলেন, অনুমোদিত গবেষণা প্রকল্পগুলো আগামী এক বছরের মধ্যে সম্পন্ন করতে হবে। সভায় ২০২২-২০২৩ অর্থবছরে রুয়েটে বাস্তবায়নকৃত গবেষণা প্রকল্পগুলো চূড়ান্ত প্রতিবেদন আগামী ১০ অক্টোবর সেমিনার আয়োজনের মাধ্যমে উপস্থাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও সভায় তিন শিক্ষকের গবেষণা কার্যক্রমের ভিত্তিতে জার্নাল প্রকাশের জন্য অর্থ বরাদ্দ করা হয়।

গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক ও এই কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. মো. ফারুক হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় গণিত বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল আলম, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মাসুদ রানা, কম্পট্রোলার নাজিমউদ্দীন আহম্মদ এবং প্রধান প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD