1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

রাজশাহীতে হাম-রুবেলা টিকাদানে শতভাগ সফলতা অর্জন। 

  • প্রকাশিতঃ সোমবার, ১১ মে, ২০২৬
  • ২৪ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরো:

 

 

রাজশাহী মহানগরীতে পরিচালিত হাম-রুবেলা টিকাদান কার্যক্রমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করে শতভাগ সফলতা অর্জন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। স্কুল ও কমিউনিটি পর্যায়ে পরিচালিত এ কার্যক্রমে লক্ষ্যমাত্রার তুলনায় বেশি সংখ্যক শিশুকে টিকা প্রদান করা হয়েছে।

 

রাসিকের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মহানগরীতে হাম-রুবেলা টিকাদানের মোট লক্ষ্যমাত্রা ছিল ৫৪ হাজার ৮৮৬ জন শিশু। এর বিপরীতে টিকা পেয়েছে ৫৭ হাজার ৩৭০ জন, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার ১০৪ দশমিক ৫৩ শতাংশ।

 

এ সাফল্যের জন্য রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, স্বাস্থ্যকর্মী, ইপিআই সুপারভাইজার, টিম লিডার, স্বেচ্ছাসেবক, শিক্ষক, অভিভাবক ও সচেতন নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

তিনি বলেন, শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হাম-রুবেলা টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন শিশুও যেন টিকার বাইরে না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথম পর্যায়েই লক্ষ্যমাত্রা পূরণ হওয়ায় তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

 

উল্লেখ্য, গত ২০ এপ্রিল থেকে ১০ মে ২০২৬ পর্যন্ত রাজশাহী মহানগরীর স্কুল ও কমিউনিটি পর্যায়ে মোট ৪৩৮টি কেন্দ্রে প্রথম ধাপের হাম-রুবেলা টিকাদান কার্যক্রম পরিচালিত হয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এ কার্যক্রমের সময়সীমা আগামী ২০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

 

বর্তমানে মহানগরীতে বাড়ি বাড়ি গিয়ে ‘মপ-আপ’ কার্যক্রম চালানো হচ্ছে। এ কার্যক্রমের মাধ্যমে টিকা না পাওয়া শিশুদের শনাক্ত করে টিকা প্রদান এবং র‌্যাপিড কনভিনিয়েন্স মনিটরিংয়ের তথ্য অনলাইনে আপলোড করা হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD