1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি। 

  • প্রকাশিতঃ রবিবার, ১০ মে, ২০২৬
  • ২৫ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ

 

 

রাজশাহীতে একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের গ্রাহকেরা আমানতের টাকা ফেরত এবং স্বাভাবিক ব্যাংকিং লেনদেন চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। রোববার সকালে মহানগরীর অলোকার মোড়ে ভুক্তভোগী আমানতকারীদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে অংশ নেন একীভূত হওয়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক পিএলসির গ্রাহকেরা।

 

বক্তারা অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর পাঁচটি ব্যাংক একীভূত হয়ে “সমন্বিত ইসলামী ব্যাংক” হিসেবে কার্যক্রম শুরু করলেও গ্রাহকেরা স্বাভাবিকভাবে নিজেদের আমানতের টাকা তুলতে পারছেন না। এছাড়া ‘হেয়ার কাট’ পদ্ধতির মাধ্যমে আমানতের একটি অংশ কেটে রাখার বিষয়টিকে তাঁরা অমানবিক ও অন্যায্য বলে উল্লেখ করেন।

 

গ্রাহকেরা দাবি জানান, এফডিআর, ডিপিএস ও এমটিডিআরের অর্থ চুক্তি অনুযায়ী পূর্ণ মুনাফাসহ ফেরত দিতে হবে। পাশাপাশি ২০২৬ সালের জন্য ঘোষিত ৯ থেকে ৯ দশমিক ৫ শতাংশ মুনাফার হার প্রত্যাহার করে আগের চুক্তিভিত্তিক মুনাফার হার বহাল রাখার আহ্বান জানান তাঁরা।

 

দ্রুত দাবি বাস্তবায়ন না হলে চট্টগ্রামের মতো রাজশাহীতেও শাখায় শাখায় তালা ঝুলিয়ে ব্যবস্থাপকদের অবরুদ্ধ করার মতো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

 

মানববন্ধনে বক্তব্য দেন এক্সিম ব্যাংকের গ্রাহক নওশীন জাহান, সোশ্যাল ইসলামী ব্যাংকের গ্রাহক আপেল মাহামুদ, গ্লোবাল ইসলামী ব্যাংকের গ্রাহক ফয়সাল কবির এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গ্রাহক মাসুদ রানাসহ আরও অনেকে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD