1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

চারঘাটে ২২৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

  • প্রকাশিতঃ রবিবার, ১০ মে, ২০২৬
  • ২৪ বার পঠিত

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ

 

 

রাজশাহীর চারঘাট উপজেলায় অভিযান চালিয়ে ২২৯ পিস ইয়াবাসহ বাশার আলী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, রাজশাহী।

 

র‌্যাব জানায়, শুক্রবার (৯ মে) রাত ৯টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল চারঘাট থানার তাতারপুর ফৌজদারপাড়া এলাকার আক্কাসের মোড় সংলগ্ন বানেশ্বর-শলুয়া সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় মো. বাশার আলীকে আটক করা হয়।

 

আটককৃত বাশার আলী তাতারপুর ফৌজদারপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। অভিযানে তার কাছ থেকে ২২৯ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ২ হাজার ৪০০ টাকা, একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড জব্দ করা হয়।

 

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে ইয়াবা সংগ্রহ করে চারঘাটসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছেন।

 

এ ঘটনায় চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD