1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

লাশবাহী অ্যাম্বুলেন্স চালককে মারধর, গ্রেফতার ১।

  • প্রকাশিতঃ রবিবার, ১০ মে, ২০২৬
  • ২৬ বার পঠিত

 

মোঃ মিজানুর রহমান, স্টাফ রিপোর্টারঃ

 

রাজবাড়ীতে লাশবাহী সরকারি অ্যাম্বুলেন্সের চালককে মারধরের ঘটনায় রানা (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৯ মে) বিকেলে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্ত রানাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বালিয়াকান্দি থানা থেকে একটি মরদেহ ময়নাতদন্তের জন্য সরকারি অ্যাম্বুলেন্সে করে রাজবাড়ীর বিনোদপুর মর্গে নেওয়া হচ্ছিল। অ্যাম্বুলেন্সটিতে চালক কনস্টেবল মো. বকুল চৌধুরীর সঙ্গে পুলিশ সদস্য মো. শামীম মোল্লা ও শফিকুল ইসলাম দায়িত্বে ছিলেন।

দুপুর ১২টার দিকে জেলা শহরের বড় মসজিদ এলাকায় অ্যাম্বুলেন্সটির সঙ্গে রানার মোটরসাইকেলের লুকিং গ্লাসে সামান্য ঘষা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে ১ নম্বর রেলগেট এলাকায় রানা আবারও অ্যাম্বুলেন্সটির গতিরোধ করে গালিগালাজ করতে থাকেন।

একপর্যায়ে অ্যাম্বুলেন্সের দরজা খুলে তিনি চালক বকুল চৌধুরীকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন বলে অভিযোগ ওঠে। চালকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে রানা পালানোর চেষ্টা করেন। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা পুলিশ সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাকে আটক করেন।

ঘটনায় আহত কনস্টেবল বকুল চৌধুরীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD