1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
# SHEAKH MD ZAKARIA: ডিজিটাল কনটেন্টে শিক্ষা, অনুপ্রেরণা ও জীবনবোধের এক সৃজনশীল যাত্রা মতলব উত্তরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন তারেক রহমানের জন্মদিন উপলক্ষে খাবার পরিবেশন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে বাগেরহাটের উপকূলজুড়ে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত চাহিদা অনুযায়ী ফসল উৎপাদনে জিওগ্রাফিক ম্যাপ তৈরি করছে সরকার: মীর শাহে আলম গাইবান্ধা জামায়াতের নতুন আমীর আব্দুল করিম এমপি, সেক্রেটারি রোকনুজ্জামান জাইকার আমন্ত্রণে জাপান যাচ্ছেন হাইমচরের দুই প্রধান শিক্ষক মাদারীপুরে স্বর্ণের দুল ছিনতাইয়ে বাধা দেওয়ায় বৃদ্ধাকে মুগুর দিয়ে পিটিয়ে হত্যা, কান-নাক কেটে স্বর্ণ লুট চাঁদপুরে টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত, কাদাপানিতে দুর্ভোগ সেনবাগে ৪৮ বোতল বিদেশি মদ ও ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২, সিএনজি জব্দ

দেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৪৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

কোস্টগার্ডের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। ছবি: ভিডিও থেকে নেওয়া।

বর্তমানে দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই বলে দাবি করেছেন রাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘দেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই। ‘ফ্যাসিবাদী আমলে’ রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ‘জঙ্গিবাদ’ শব্দটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো।’

 

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে রাজধানীর কোস্টগার্ড সদর দপ্তরে বাহিনীর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

 

জঙ্গিবাদ প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের দেশে এ ধরনের কোনো তৎপরতা নেই। তবে এক্সট্রিমিস্ট গ্রুপ (উগ্রবাদী গোষ্ঠী) থাকে। পৃথিবীর সব দেশেই এরা থাকে। কিছু কট্টরপন্থী গোষ্ঠী, বা মৌলবাদী রাজনৈতিক গোষ্ঠী থাকে আমরা সেগুলোর সঙ্গে পরিচিত।’

 

তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদী আমলে রাজনৈতিক উদ্দেশ্যে জঙ্গিবাদ শব্দটি ব্যবহার করা হয়েছিল। আগের সরকার এটিকে রাজনৈতিক স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে।’

সশস্ত্র বাহিনীর মধ্যে জঙ্গিদের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেন, ‘অন্যান্য দেশের মতো বাংলাদেশেরও প্রতিরক্ষাসহ সব সুশৃঙ্খল বাহিনীতে নিজস্ব গোয়েন্দা ব্যবস্থা রয়েছে।’

 

তিনি বলেন, ‘এই গোয়েন্দা ইউনিটগুলো নজরদারি করে যে কোনো সদস্য রাষ্ট্রবিরোধী বা বেআইনি কর্মকাণ্ডে জড়িত কি না। এ ছাড়া আমাদের সমন্বিত বাহিনী এবং কেন্দ্রীয় নজরদারি ব্যবস্থাও (সেন্ট্রাল ভিজিল্যান্স) রয়েছে। কারও সম্পৃক্ততা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হয়। এটি নতুন কিছু নয়।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD