1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোদিকে ট্রাম্পের ফোন: মধ্যপ্রাচ্য ও হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে আলোচনা রাজবাড়ীতে নানা আয়োজনে নববর্ষ উদযাপন। রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার।    ক্রীড়া প্রতিমন্ত্রীর ‘দুই’ হস্তক্ষেপ নিয়ে মুখ খুললেন বুলবুল চালু হলো মাক্কা প্রবেশে নিষেধাজ্ঞা। পত্নীতলায় হজযাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত। ফরিদপুরে আইনজীবীদের বর্ণিল বৈশাখী উৎসব ও মিলনমেলা। দ্বিতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালি অতিক্রম করলো চীনা তেলবাহী ট্যাঙ্কার রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার।        

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার।   

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১৩ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

 

রাজশাহী মহানগরীতে কাটাখালী, কর্ণহার, বেলপুকুর, রাজপাড়া ও পবা থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- রাজশাহী মহানগরীর কর্ণহার থানার স্বরমংলা (কুমড়াপুকুর আদর্শগ্রাম) গ্রামের মো: আ: রাজ্জাকের ছেলে মো: মাহাবুব হক (৩৬),কাটাখালী থানার মাহেন্দ্রা (জায়গীর) গ্রামের মো: আলাউদ্দিনের ছেলে মো: সুমন আলী (৩২), রাজপাড়া থানার দাসপুকুর এলাকার মোঃ হুমায়ুন কবিরের ছেলে মো: হামিম (২১), একই এলাকার হেলালের ছেলে মো: মিম (২০),পবা থানার চৌবাড়িয়া মধ্যপাড়া গ্রামের মো: আহসানের মেয়ে মোসা: সুমি আক্তার বিথী (২৫) এবং একই গ্রামের মৃত মনছুর আলীর ছেলে মো: সাগর আলী (৫০)।

 

 

গত ১২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে কর্ণহার থানার স্বরমংলা এলাকায় অভিযান চালিয়ে মাহাবুবকে গ্রেপ্তার করা হয়। এছাড়া, ১৩ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে বেলপুকুর থানার মাহেন্দ্রা কদমতলা এলাকায় অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করা হয়।

 

 

পরবর্তীতে একই তারিখ দিবাগত রাত আনুমানিক ১টার দিকে রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে হামিম ও মিমকে গ্রেপ্তার করা হয়।

 

 

একই তারিখ ভোর আনুমানিক ৪টার দিকে পবা থানার চৌবাড়িয়া মধ্যপাড়া এলাকায় সুমি আক্তার বিথী ও রেজাউল ইসলামের বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে আটক আসামি সুমির দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকায় অভিযান চালিয়ে সাগর আলীকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

 

 

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ ও বসতবাড়ি তল্লাশি করে মোট ৬ কেজি ২শ ৫০ গ্রাম গাঁজা, ৩০ পিস ইয়াবা এবং ১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির নগদ ৭শ টাকা জব্দ করা হয়।

 

 

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি মিমের বিরুদ্ধে আরএমপির রাজপাড়া থানায় ১টি মাদক ও ১টি পেনাল কোডে মামলা চলমান রয়েছে।

 

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD