1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহীর গোদাগাড়ীতে পেট্রোল পাম্পে তেল নিতে এসে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা দিতে হলো সাতজন মোটর সাইকেল চালককে। রাসিকের চলমান উন্নয়ন কার্যক্রম বিষয়ে চারটি দপ্তর সংস্থার প্রধানগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ১২ কেজি এলপিজির দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা জাল কাগজপত্রের স্রষ্টা বিষু  : আছে একাধিক মামলাও রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট রাজবাড়ীর পাংশায় ‘ফাল্গুনের অগ্নিশিখা’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন ফরিদপুরের সালথায় ৩২০ লিটার তেল জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার: নাশকতার পরিকল্পনা নস্যাৎ।    কেন এই যুদ্ধ কাশিয়ানীতে ৭০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ীকে আটক। রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার।

রাসিকের চলমান উন্নয়ন কার্যক্রম বিষয়ে চারটি দপ্তর সংস্থার প্রধানগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৮ বার পঠিত

 

রাজশাহী ব্যুরো

 

রাজশাহী সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রম বিষয়ে মহানগরীর অভ্যন্তরীণ চারটি দপ্তর সংস্থার প্রধানগণের সাথে প্রকৌশল বিভাগের আয়োজেন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

সভায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বির্নিমানে কাজ করে যাচ্ছেন। আমাকে রাজশাহী মহানগরবাসীর জন্য কাজ করার সুযোগ দিয়েছেন। সেই সুযোগ কাজে লাগিয়ে আমি নগরবাসীর সেবা করে যেতে চাই।

সভায় রাজশাহী ওয়াসার চলমান পাইপলাইন স্থাপন কাজে নগরীর রাস্তার ক্ষয়ক্ষতি নিরূপনে দ্বিপক্ষীয় পুনঃ সার্ভে, পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে নগরীর হাইটেক পার্ক হতে কাজলা পর্যন্ত পদ্মা নদী রাজশাহী শহররক্ষা বাধ প্রশস্ত করে পদ্মা ড্রাইভওয়ে নির্মাণে পরিকল্পনা গ্রহণ, খাল খনন কর্মসূচি, রাজশাহী রেলগেটের যানজট নিরসনে বিটিসিএলের সীমানা প্রাচীর স্থানান্তর, নগরীর অভ্যন্তরীণ সকল রেল ক্রসিংগুলোর নিরাপত্তা জোরদার ইত্যাদি বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম। সভায় সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন প্রকল্পসমূহের কাজের বিস্তারিত তথ্যাদি উপস্থাপন করেন রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ।

সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক রেজাউল আলম সরকার, রেলওয়ে পশ্চিমাঞ্চলের অতিরিক্ত মহাব্যবস্থাপক পশ্চিম লিয়াকত শরীফ খান, ওয়াসার ডিএমডি মোঃ তৌহিদুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফুর রহমান অঙ্কুর, বিটিসিএল রাজশাহীর সহকারী ব্যবস্থাপক মোঃ শাহনেওয়াজ,  রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামানসহ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD