1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহীর গোদাগাড়ীতে পেট্রোল পাম্পে তেল নিতে এসে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা দিতে হলো সাতজন মোটর সাইকেল চালককে। রাসিকের চলমান উন্নয়ন কার্যক্রম বিষয়ে চারটি দপ্তর সংস্থার প্রধানগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ১২ কেজি এলপিজির দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা জাল কাগজপত্রের স্রষ্টা বিষু  : আছে একাধিক মামলাও রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট রাজবাড়ীর পাংশায় ‘ফাল্গুনের অগ্নিশিখা’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন ফরিদপুরের সালথায় ৩২০ লিটার তেল জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার: নাশকতার পরিকল্পনা নস্যাৎ।    কেন এই যুদ্ধ কাশিয়ানীতে ৭০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ীকে আটক। রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার।

রাজবাড়ীর পাংশায় ‘ফাল্গুনের অগ্নিশিখা’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৩ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার: মো: মিজানুর রহমানঃ

রাজবাড়ীর পাংশায় সাহিত্যপ্রেমীদের উপস্থিতিতে “ফাল্গুনের অগ্নিশিখা” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) বিকেল ৩টা ৩০ মিনিটে পাংশার এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কাব্যগ্রন্থটি সম্পাদনা করেছেন মানিক মজুমদার এবং মোঃ সহিদুর রহমান। সহিদুর রহমান পাংশা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি এবং মানিক মজুমদার বাংলাদেশ কবিতা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আইয়ুব আলী সরদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি কবি মুহাম্মদ ফিরোজ হায়দার। স্বাগত বক্তব্য প্রদান করেন মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক ও পাংশা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. মোক্তার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পী ও নাট্যকার কাজী ফরিদ আহমেদ তপন, হোগলাডাঙ্গী এমআই কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মীর আব্দুল বাতেন এবং ড. কাজী মোতাহার হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফাজ্জেল হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের দপ্তর সম্পাদক শেখ মুহাম্মাদ সবুর উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন পাংশা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমানসহ স্থানীয় কবি ও সাহিত্যিকবৃন্দ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি মোল্লা মাজেদ, মো. এবাদত হোসেন সেখ, শেখ মুন্নু (বাংলাভাষী) দেবাশীষ কুণ্ড, সরজিৎ বিষ্ণু শ্যাম ও স্বপন কুমার ভট্টাচার্য।

অনুষ্ঠানের আয়োজন করে পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদ ও মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের আয়োজন স্থানীয় সাহিত্যচর্চাকে আরও সমৃদ্ধ করবে এবং নতুন প্রজন্মকে সাহিত্যচর্চায় উদ্বুদ্ধ করবে। নতুন প্রকাশিত কাব্যগ্রন্থ “ফাল্গুনের অগ্নিশিখা” ইতোমধ্যে সাহিত্য প্রেমীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD