
রাজশাহী ব্যুরোঃ
আজ ৩১ মার্চ ২০২৬ খ্রি. রাজশাহী জেলার চারঘাট থানাধীন ঝিকড়া জোয়ার্দ্দারপাড়া গ্রাম হতে রাত ০৩:৫৫ ঘটিকায় দুই জন মাদককারবারিকে ১০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।
জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের নাম ১। মোঃ বাবু (২৯), ২। মোঃ জনি (২৩)। মোঃ বাবু রাজশাহী জেলার চারঘাট থানাধীন ঝিকড়া জোয়ার্দ্দারপাড়া গ্রামের মো: মুনসুর আলীর পুত্র এবং মোঃ জনি একই জেলার একই থানার ঝিকড়া প্রামানিকপাড়া গ্রামের মো: জমির মিয়ার পুত্র।
রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র) মোঃ মাহাবুব আলম ফোর্সসহ আজ ৩১ মার্চ ২০২৬ খ্রি. রাত ০৩:২৫ ঘটিকায় চারঘাট থানাধীন ঝিকড়া বাজার ও তার সন্নিহিত এলাকায় ডিউটি করছিল এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চারঘাট থানাধীন ঝিকড়া জোয়ার্দ্দারপাড়া গ্রামস্থ জনৈক মো: আসাদুল হোসেনের আম বাগানের ভিতর একচালা টিনের ঘরের সম্মুখে দুইজন মাদকব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র) মোঃ মাহাবুব আলম ফোর্সসহ আজ ৩১ মার্চ ২০২৬ খ্রি. রাত ০৩:৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রাত ০৩:৫৫ ঘটিকায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ বাবু এর দেহ তল্লাশিকালে তার ডান হাতে থাকা একটি সাদা রঙের প্লাস্টিকের ব্যাগের মধ্য হতে অবৈধ মাদকদ্রব্য ৫৯ বোতল ফেন্সিডিল এবং অভিযুক্ত মো: জনি এর বাম হাতে থাকা সাদা রঙের প্লাস্টিকের ব্যাগের মধ্য হতে অবৈধ মাদকদ্রব্য ৪১ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেফতার করে।
প্রসঙ্গত উল্লেখ্য, গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ বাবু এবং মোঃ জনিদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
ফেন্সিডিল উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ একটি মামলা রুজু হয়েছে।