1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

তেল নিয়ে কোনো বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না: গোদাগাড়ীতে এসিল্যান্ডের কঠোর বার্তা।   

  • প্রকাশিতঃ সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৬৩ বার পঠিত

 

মোঃ মুরাদ হোসেন গোদাগাড়ী প্রতিনিধি , রাজশাহীঃ

 

রাজশাহীর গোদাগাড়ীতে জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং যেকোনো ধরনের অনিয়ম রোধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (৩০ মার্চ) উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশন পরিদর্শন করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম।

অভিযানকালে তিনি উপজেলার প্রতিটি পেট্রোল পাম্পের তেলের মজুদ, পরিমাপ এবং বিক্রয় কার্যক্রম সরজমিনে পর্যবেক্ষণ করেন। এসময় তিনি পাম্প মালিক ও সংশ্লিষ্টদের সতর্ক করে দিয়ে বলেন, “জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।”

পরিদর্শনকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট পাম্প কর্তৃপক্ষকে সরকারি নির্দেশনা মেনে সঠিক মূল্যে ও সঠিক পরিমাপে তেল বিক্রির নির্দেশ দেন। একই সাথে গ্রাহকদের ভোগান্তি কমাতে এবং তেলের পাম্পগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

উপজেলা প্রশাসনের এমন তৎপরতাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ ও যানবাহন চালকরা। তারা মনে করছেন, নিয়মিত এ ধরনের মনিটরিং বজায় থাকলে বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক থাকবে এবং অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিতে পারবে না।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD