1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা উদ্ধার। 

  • প্রকাশিতঃ শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১১২ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহী মহানগরীর বেলপুকুর, রাজপাড়া, কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- বেলপুকুর থানার বেলপুকুর মধ্যপাড়া গ্রামের মৃত ওসমান গনির ছেলে মো: রবিউল আলম (৩৬); রাজপাড়া থানার আলীগঞ্জ বাথানপাড়া গ্রামের মো: নরুল ইসলামের ছেলে মো: আল আমিন (৩৮); কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পীরসাহেবপাড়া (চারখুটার মোড়) গ্রামের মো: আব্দুর রহমানের ছেলে মো: রবিন (৩৮) এবং বোয়ালিয়া থানার টিকাপাড়া মিরের চক গ্রামের মো: সিদ্দিক ওরফে ইসমাইলের ছেলে মো: মাসুম (৩৪)। তারা সকলেই রাজশাহী মহানগরীতে বসবাস করেন।

গত ৬ মার্চ ২০২৬ তারিখ রাত ৯টায় বেলপুকুর থানার বেলপুকুর মধ্যপাড়া এলাকায় পরিচালিত অভিযানে রবিউলকে গ্রেপ্তার করা হয়। গত ৫ মার্চ ২০২৬ তারিখ রাত ১১টায় রাজপাড়া থানার আলীগঞ্জ বাথানপাড়া এলাকায় পরিচালিত অভিযানে আল আমিনকে গ্রেপ্তার করা হয়। গত ৬ মার্চ রাত ৯টায় কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পীরসাহেবপাড়া এলাকায় অভিযান চালিয়ে রবিনকে গ্রেপ্তার করা হয়। একই তারিখ রাত ৩টায় বোয়ালিয়া থানার মিরের চক এলাকায় পরিচালিত অভিযানে মাসুমকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি রবিউলের বিরুদ্ধে নাটোর জেলার গুরুদাসপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে ১টি মামলা এবং আল আমিনের বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় ১টি মাদক মামলা চলমান রয়েছে। এছাড়া রবিনের বিরুদ্ধে আরএমপি’র কাশিয়াডাঙ্গা ও রাজপাড়া থানায় মোট ৪টি মাদক মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে সর্বমোট ৩৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD