1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

রাজবাড়ীতে মাদকের বিরুদ্ধে অভিযান না চালাতে বলা যুবদল নেতাকে বহিষ্কার।

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৯৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদনঃ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম কাওসার মাহমুদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতা–কর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, তিন দিন আগে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় সদর থানার পুলিশ। ওই অভিযানের পর রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম কাওসার মাহমুদ এক উপপরিদর্শককে (এসআই) মুঠোফোনে কল করেন। পরে পুলিশের ওই কর্মকর্তার সঙ্গে তাঁর কথোপকথনের একাধিক ফোনকলের রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

 

ফোনকলটি ফাঁস হওয়ার বিষয়ে নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় এস এম কাওসার মাহমুদ দাবি করেন, তিনি নিরীহ মানুষকে মাদক দিয়ে হয়রানি না করার কথা বলেছেন। এতে যদি কোনো অন্যায় হয়ে থাকে, তবে তা তদন্ত করে দেখার আহ্বান জানান। বহিষ্কারের বিষয়ে কাওসার বলেন, তদন্ত ছাড়াই তাঁর বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বিষয়টি পুনরায় তদন্ত করার জন্য দলের প্রতি আহ্বান জানিয়েছেন।

 

রাজবাড়ী জেলা যুবদলের সদস্যসচিব মো. আমিনুর রহমান বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এস এম কাওসার মাহমুদকে বহিষ্কার করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD