1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁদপুর শহরে ফ্ল্যাট বাসায় বৃদ্ধার হাত বাঁধা মরদেহ উদ্ধার মহেশপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রাজশাহীর পুঠিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন, নাশকতা প্রতিরোধের ঘোষণা বগুড়ার গাবতলীতে বাঁশের বেড়া দিয়ে রাস্তা অবরোধ, দুর্ভোগে ৯-১০টি পরিবার মহাসড়কে কুবি’র বাসে অগ্নিসংযোগের চেষ্টা, চালকের বিচক্ষণতায় রক্ষা পেলেন ৭০ শিক্ষার্থী বোচাগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে শিক্ষা বৃত্তি, সেলাই মেশিন, বাইসাইকেল বিতরণ। চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন চাঁদপুরে হেলমেট পরে শাহ মাহমুদপুর পরিষদে অগ্নিসংযোগ আন্ত: ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে পবিপ্রবি’র ১৮ জন খেলোয়াড় দেশব্যাপী আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ভূঞাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ।

  • প্রকাশিতঃ বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৮৭ বার পঠিত

 

মাগুরা প্রতিনিধিঃ

মাগুরার শ্রীপুর উপজেলায় ভিজিএফ চালের উপকারভোগীর তালিকা প্রণয়নকে কেন্দ্র করে সংঘর্ষের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার (২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোয়ালদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

অভিযোগ সুত্রে জানাযায়, মাগুরা রিপোর্টার্স ইউনিটির শ্রীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক বিকাশ বাছাড় ভিজিএফ কার্ড বিতরণ সংক্রান্ত বিরোধ ও ইউপি সদস্যের ওপর হামলার ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করেন। পরবর্তিতে বিষয়টি নিয়ে রাত আনুমানিক ৮টার দিকে দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রদিপ মোবাইলে কল করে তিনিসহ তার সহকর্মি সাংবাদিক মুজাহিদ শেখকে গোয়ালদাহ্ বাজারে অবস্থিত চর-গোয়ালদা ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ফরমান খাঁনের দোকানের সামনে আসতে বলে। তারা কিছুক্ষণ পরে মোটরসাইকেল যোগে সেখানে পৌছালে মতিয়ার রহমান বাবু, তার ছোট ভাই আকিদুল ইসলাম আখির ও ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামল বিশ্বাস তার ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় সাংবাদিক বিকাশ বাছাড় গুরুত্বর আহত হয়েছেন বলে জানা গেছে।

 

স্থানীয় সূত্রে ও বিএনপি নেতা আলসাদ পাইলটের যায়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দারিয়াপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দিলীপ কুমার মজুমদার ৮০টি ভিজিএফ কার্ড বরাদ্দ পান। অভিযোগ রয়েছে, তিনি এর মধ্যে ৪০টি কার্ড ওয়ার্ড সভাপতির কাছে এবং ৫টি কার্ড স্থানীয় বিএনপি নেতা আলসাদ পাইলটকে প্রদান করেন। বিষয়টি নিয়ে সোমবার সকালে চর-গোয়ালদাহ এলাকার কানন সরকারের চায়ের দোকানে বসা অবস্থায় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবু, শ্যামল বিশ্বাসসহ কয়েকজন কার্ড বিতরণের কারণ জানতে চান। এক পর্যায়ে কথা কাটাকাটির জেরে মতিউর রহমান বাবু লাঠি দিয়ে ইউপি সদস্যকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।

 

এ ঘটনায় সাংবাদিক বিকাশ বাছাড় ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

অভিযুক্ত মতিউর রহমান বাবুর বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD