
রিকি শেখ গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলায় এক বেপরোয়া মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে পুলিশের পিকআপ ভ্যান দুর্ঘটনার কবলে পড়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে নারী পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দ্রুতগতির একটি মোটরসাইকেল হঠাৎ সামনে চলে এলে সেটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় পুলিশবাহী গাড়িটি। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে দ্রুত গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।