1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ছুটির দিনে রাজশাহীতে সবজির বাজারে স্বস্তি৷ অটো চুরির ঘটনায় রায়পুরে উত্তেজনা, মব জাস্টিস ঠেকাতে গিয়ে সংঘর্ষ আহত ৫। গোপালগঞ্জে মোটরসাইকেল বাঁচাতে গিয়ে পুলিশের ভ্যান দুর্ঘটনা, আহত ১২। টুঙ্গিপাড়ায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা। লাইসেন্স ছাড়াই পণ্য বাজারজাত : নওগাঁয় বিএসটিআইয়ের অভিযানে জরিমানা।   লাইসেন্স ছাড়াই পণ্য বাজারজাত : নওগাঁয় বিএসটিআইয়ের অভিযানে জরিমানা।       নড়াইলে খুনের ঘটনায় ৬৯ জনকে আসামি করে মামলা গ্রেফতার ১০। কিশোরগঞ্জে আ. লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, ‘জয় বাংলা’ স্লোগান। একনেকের সদস্য নির্বাচিত হওয়ায় স্বাস্থ্য মন্ত্রীকে মনোহরদী থানা প্রেসক্লাবের অভিনন্দন। নকল বিএসটিআই লোগো ব্যবহার: নকলায় দুই প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা।

কিশোরগঞ্জে আ. লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, ‘জয় বাংলা’ স্লোগান।

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৪ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার: রিমন হোসেনঃ

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ওই ভিডিওতে দেখা যায়, জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম রতনের নেতৃত্বে বেশ কিছু ছাত্রলীগ নেতাকর্মী জড়ো হয়েছেন।

সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত একটি ব্যানার টাঙানো হয়েছে। ব্যানারে লেখা রয়েছে, ‘বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ছিল, আছে এবং থাকবে।’ এ ছাড়া ব্যানারের নিচের অংশে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের মেজো ছেলে রাসেল আহমেদ তুহিনের নাম উল্লেখ রয়েছে।

ভিডিওতে উপস্থিত ছাত্রলীগের নেতাকর্মীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শোনা যায়।

এ ছাড়া ‘মুজিব তোমার স্মরণে, ভয় করি না মরণে’ এবং ‘কিশোরগঞ্জের মাটি, তুহিন ভাইয়ের ঘাঁটি’-এমন সব স্লোগানও দেন উপস্থিত তরুণরা। এসময় কয়েকজনকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করতে দেখা যায়।

সম্প্রতি রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয়গুলো জনশূন্য বা বন্ধ থাকলেও, কিশোরগঞ্জের এই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তা সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পু‌লিশ সুপার ড. এস এম ফরহাদ হো‌সেন ব‌লেন, বিষয়‌টি আমার জানা নেই। এ বিষ‌য়ে আমি খোঁজখবর নিচ্ছি।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD