1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ছুটির দিনে রাজশাহীতে সবজির বাজারে স্বস্তি৷ অটো চুরির ঘটনায় রায়পুরে উত্তেজনা, মব জাস্টিস ঠেকাতে গিয়ে সংঘর্ষ আহত ৫। গোপালগঞ্জে মোটরসাইকেল বাঁচাতে গিয়ে পুলিশের ভ্যান দুর্ঘটনা, আহত ১২। টুঙ্গিপাড়ায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা। লাইসেন্স ছাড়াই পণ্য বাজারজাত : নওগাঁয় বিএসটিআইয়ের অভিযানে জরিমানা।   লাইসেন্স ছাড়াই পণ্য বাজারজাত : নওগাঁয় বিএসটিআইয়ের অভিযানে জরিমানা।       নড়াইলে খুনের ঘটনায় ৬৯ জনকে আসামি করে মামলা গ্রেফতার ১০। কিশোরগঞ্জে আ. লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, ‘জয় বাংলা’ স্লোগান। একনেকের সদস্য নির্বাচিত হওয়ায় স্বাস্থ্য মন্ত্রীকে মনোহরদী থানা প্রেসক্লাবের অভিনন্দন। নকল বিএসটিআই লোগো ব্যবহার: নকলায় দুই প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা।

নকল বিএসটিআই লোগো ব্যবহার: নকলায় দুই প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা।

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৪ বার পঠিত


আল-আমিন স্টাফ রিপোর্টারঃ

‎শেরপুরের নকলা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিএসটিআইয়ের লাইসেন্স ও অনুমোদন ছাড়াই পণ্য উৎপাদন ও বাজারজাত করার দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎আজ বৃহস্পতিবার সহকারী কমিশনার (ভূমি), নকলা জালালপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে দেখা যায়, আলিফ ফুড এন্ড বেকারী বিএসটিআইয়ের লাইসেন্স ব্যতীত বাংলাদেশ স্ট্যান্ডার্ড ও টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর লোগো ব্যবহার করে সেমাই তৈরি, প্যাকেটজাত ও বিক্রি করছে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
‎এছাড়া মিথিল ফুড প্রোডাক্ট নামের আরেক প্রতিষ্ঠান বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই নকল চিপস, চানাচুর ও আইসক্রিম তৈরি ও বিক্রি করছিল। একই আইনে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
‎বাংলাদেশ স্ট্যান্ডার্ড ও টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অনুযায়ী দায়ের করা দুইটি মামলায় এ অর্থদণ্ড আদায় করা হয়। পাশাপাশি অনুমোদনহীন ও নকল পণ্য জব্দ করে তা তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়েছে।

‎অভিযানকালে বিএসটিআইয়ের ফিল্ড অফিসার এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
‎জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD