1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার।    বাজার তদারকিতে বাধা ও হুমকির প্রতিবাদে রাজশাহীতে ক্যাবের মানববন্ধন।    মায়ের ভাষা আমার ভাষা রাজশাহী মহানগরীর ৪১ টি সাংগঠনিক ওয়ার্ডের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে ফ্যাসিস্টদের পূর্ণবাসনের প্রতিবাদে মানববন্ধন। স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত করা হবে-স্বাস্থ্যমন্ত্রী। সৌদি আরবে ক্রমেই বাড়ছে অবৈধ প্রবাসী কারন উদঘাটন। গ্যাসের জন্য হাহাকার ৭টি কোম্পানির গ্যাস সরবরাহ বন্ধ নড়াইলের কালিয়ায় সাইবার সুরক্ষা আইনে মামলায়: ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে অপপ্রচার ও প্রতারণা, যুবক কারাগারে। নড়াইলের কালিয়ায় সাইবার সুরক্ষা আইনে মামলায়: ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে অপপ্রচার ও প্রতারণা, যুবক কারাগারে। ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি।

রাজশাহী মহানগরীর ৪১ টি সাংগঠনিক ওয়ার্ডের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে ফ্যাসিস্টদের পূর্ণবাসনের প্রতিবাদে মানববন্ধন।

  • প্রকাশিতঃ রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

আজ ২২ ফেব্রুয়ারি রবিবার দুপুর ১২ টায়  রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে  বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক ৪১ টি ওয়ার্ডের ত্যাগী নেতাকর্মী, রাজশাহী মহানগর এর উদ্যোগে, রাজশাহী মহানগরীর ৪১ টি সাংগঠনিক ওয়ার্ডের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে ফ্যাসিস্টদের পূর্ণবাসনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদল ২১ নং ওয়ার্ডের সাবেক আহ্বায়ক  আব্দুল কাদের বকুল, ৩ নং ওয়ার্ডের যুগ্ন আহবায়ক মোঃ নাজির হাসান,

২ নং ওয়ার্ডের যুগ্ন আহবায়ক মোঃ আনোয়ারুল ইসলাম , মতিহার থানার সাবেক আহবায়ক শফিউল আলম টিয়া , রাজশাহী  মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক তানভীর আলম , ২৫ নং ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক, রাজপাড়া  থানার সাবেক আহবায়ক মেহেদী হাসান সোহাগ সহ প্রমুখ ।

উক্ত মানববন্ধনে উপস্থিত বক্তাগণ তাদের বক্তব্যে  বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের আন্দোলনে,

রাজশাহী মহানগর যুবদলের নেতাকর্মীরা আওয়ামীলীগের দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জেল, জুলুম,হামলা মামলা,অত্যাচারের শিকার হয়ে,বাড়িতে ঘুমাতে পারেনি সে সকল ত্যাগী রাজপথের, যুবদলের নেতাকর্মীদের বাদ দিয়ে, রাজশাহী মহানগরীর ৪১ টি সাংগঠনিক ওয়ার্ডের নতুন কমিটিতে আওয়ামী লীগকে পূর্ণবাসনের জন্য ফ্যাসিস্টদের স্থান দেওয়া হয়েছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। রাজশাহী মহানগর যুবদলের সাংগঠনিক ৪১ টি ওয়ার্ডে নতুন পকেট কমিটি বাতিলপূর্ব অনতিবিলম্বে পুনরায় কমিটি গঠন করতে হবে , এবং রাজশাহী মহানগর যুবদলের রাজপথে আন্দোলন সংগ্রামের পরীক্ষিত ত্যাগী নির্যাতিত নেতাকর্মীদের কমিটিতে স্থান দিতে হবে।

৫ই আগস্ট এর আগে,যারা স্বৈরাচারী আওয়ামী লীগের বিভিন্ন কমিটিতে ছিল সেই যুবলীগ,ছাত্রলীগের ক্যাডারদের বর্তমান নতুন যুবদলের সাংগঠনিক ৪১ টি ওয়ার্ডের কমিটিতে প্রায় ২০০ জন আওয়ামী লীগের নেতাকর্মীদের অর্থের বিনিময়ে কমিটিতে রাখা হয়েছে। রাজশাহী মহানগর যুবদলের মেরুদন্ড ভেঙ্গে দেওয়ার জন্য, বিএনপির একাংশ , যুবদলের বর্তমান পদে থাকা নেতৃবর্গ এই কমিটি গঠনের সাথে জড়িত ।

এরা বিগত দিনে আওয়ামী লীগের পাতানো নির্বাচনে, আওয়ামী লীগের পক্ষে সক্রিয় ভাবে ভোট করায় বিএনপি দলীয়ভাবে শোকজ করেছিলেন, বর্তমানে রাজশাহী মহানগর যুবদলের কমিটি নিয়ে বিভিন্ন চক্রান্ত চালাচ্ছে, এদেরকে সাংগঠনিকভাবে বহিষ্কারের জোরালো দাবি জানিয়ে উক্ত মানববন্ধনটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD