1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রমজান উপলক্ষে সিলেট নগরে পুলিশের বিশেষ নির্দেশনা জারি। কিশোরগঞ্জের গুজাদিয়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, মোঃজোনায়েদ হোসেন। রাসিকের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত।  ওজনে কারচুপি ও ভেজাল রোধে বগুড়ায় বিএসটিআই-এর কঠোর অবস্থান, জরিমানা। ধামইরহাটে প্রথম প্রহরে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালো জামায়াতের সাংসদ- এনামুল হক। নিখোঁজের দুদিন পর ব্রহ্মপুত্রের তীরে ভেসে উঠলো কটিয়াদী’র কলেজ ছাত্র শাওনের মরদেহ। নড়াইল জেলা সদর হাসপাতালে ৪৫ জন কর্মীর পরিবার-পরিজন নিয়ে চরম মানবেতর জীবনযাপন। ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা – ড. মাহরুফ চৌধুরী পত্নীতলায় বিজিবির অভিযানে মাদকসহ দুই চোরাকারবারি আটক।

ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার।

  • প্রকাশিতঃ শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬ বার পঠিত

 

শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুর শহরে গলায় ফাঁস দিয়ে এক কলেজছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত ছাত্রীর নাম ইসরাত জাহান লাবণ্য (২৪)। তিনি সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ-এর অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

জানা গেছে, গতকাল শুক্রবার আনুমানিক রাত ৮টা থেকে রাত সাড়ে ৯টার মধ্যে ফরিদপুর কোতোয়ালী থানার গোয়ালচামট ১ নম্বর সড়কে খন্দকার লুৎফর রহমানের বাড়ির একটি ভাড়াটিয়া ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। লাবণ্য ওই বাসায় একাই ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তার স্থায়ী বাড়ি মুকসুদপুর থানার মালদিয়া গ্রামে। তিনি আবুল বাশার মোড়ল ও নুরজাহান বেগমের কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির মালিক ফরিদপুরের বাইরে অবস্থান করায় তার শ্বশুর সিদ্দিকুর রহমান বাড়িটি দেখাশোনা করছিলেন। ওই সময় জানালার ভেতর থেকে মোবাইল ফোনের শব্দ শুনে একাধিকবার সাড়া না পেয়ে তিনি জানালা দিয়ে তাকিয়ে ঘরের ভেতরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় লাবণ্যকে ঝুলন্ত দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ওড়না কেটে তাকে নিচে নামায়।

পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর দিলে কোতোয়ালী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় কোতোয়ালী থানা আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD