1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিভিন্ন জায়গা থেকে গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়: তারেক রহমান। আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম। রাজশাহী-৩ আসনে প্রথম ভোট দিলেন দাড়িপাল্লার প্রার্থী আবুল কালাম আজাদ। রাজবাড়ীর দুই আসনে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ। বাগমারা (৪) আসনের ভোটকেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সামগ্রী। রাজশাহীতে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন,আগামিকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।    বালিয়াকান্দিতে মোবাইল কোর্টে অভিযান: লাঠি ও ইট-পাটকেলসহ ১ জনের কারাদণ্ড। আসন্ন নির্বাচনে ৩৯ আসনে ভোট ঘিরে রাজশাহী বিভাগে নিরাপত্তা জোরদার।   রাজশাহী মহানগরীর চন্দ্রিমা ধানাধীন এলাকায় র‍্যাব-৫, রাজশাহী কর্তৃক অভিযান পরিচালনা করে ১২টি পেট্রোলবোমা ও ১৫ টি তাজা ককটেল উদ্ধার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি টহলদল কর্তৃক অস্ত্র ও গোলাবারুদ জব্দ।  

রাজশাহী-৩ আসনে প্রথম ভোট দিলেন দাড়িপাল্লার প্রার্থী আবুল কালাম আজাদ।

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৬ বার পঠিত

 

পবা প্রতিনিধিঃ

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে নারী-পুরুষ ভোটারদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে। সকাল সাড়ে ৭টায় পবা উপজেলার কাশিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজ ভোট প্রদান করেন জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ।

 

কেন্দ্র পরিদর্শনকালে তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণে সন্তোষ প্রকাশ করেন। ভোট দেওয়ার পর তিনি বলেন, ভোট দেওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার ও দায়িত্ব। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেশের গণতন্ত্রকে শক্তিশালী করে। তিনি ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান এবং দাড়িপাল্লা প্রতীকে সমর্থন কামনা করেন।

 

পবা ও মোহনপুর উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৩ হাজার ৭৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১০ হাজার ৮৯৭ জন, নারী ভোটার ২ লাখ ১২ হাজার ৮৩৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৬ জন। এ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৩১টি।

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নির্বাচনকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি করেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD