1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারা (৪) আসনের ভোটকেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সামগ্রী। রাজশাহীতে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন,আগামিকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।    বালিয়াকান্দিতে মোবাইল কোর্টে অভিযান: লাঠি ও ইট-পাটকেলসহ ১ জনের কারাদণ্ড। আসন্ন নির্বাচনে ৩৯ আসনে ভোট ঘিরে রাজশাহী বিভাগে নিরাপত্তা জোরদার।   রাজশাহী মহানগরীর চন্দ্রিমা ধানাধীন এলাকায় র‍্যাব-৫, রাজশাহী কর্তৃক অভিযান পরিচালনা করে ১২টি পেট্রোলবোমা ও ১৫ টি তাজা ককটেল উদ্ধার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি টহলদল কর্তৃক অস্ত্র ও গোলাবারুদ জব্দ।   টাঙ্গাইল সদরে নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু। কুড়িগ্রাম ১ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন জানালো গণঅধিকার পরিষদের প্রার্থী। নীলফামারী-৪ আসনে জাপা প্রার্থীর পক্ষে গণমিছিল ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত। আমাকে ভোটে বিজয়ী করবেন আমি উন্নয়ন ও শান্তি এনে দিব বাগমারায় নির্বাচনী জনসভায় ডিএম জিয়া।

রাজশাহীর সীমান্ত এলাকা থেকে বিদেশি অ’স্ত্র উ’দ্ধা’র।           

  • প্রকাশিতঃ শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৪ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহী ব্যাটালিয়ান-১ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল রিয়াজ শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা জানতে পারে নদী পথে অস্ত্রের একটি চালান আসছে। তথ্যের ভিত্তিতে বিজিবির সীমান্তবর্তী সকল বিওপির বিশেষ অভিযানিক দল সীমান্ত এলাকায় এ্যম্বুস করে বসে থাকে। দীর্ঘ প্রতিক্ষার পর বাঘা থানাধীন রাওথা পিরোজপুর এলাকায় এ্যম্বুস দল দেখতে পায় ভোরবেলায় সন্দেহভাজন একজন মোটরসাইকেলে করে যাচ্ছে। তার গতি রোধ করা হলে, সে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে সেই মোটরসাইকেল তল্লাশি করে সিটের নিচে কাভারের উভয় পাশে দুইটি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিজিবির এই কর্মকর্তা আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী ব্যাটালিয়ান-১ বিজিবির দায়িত্বরত এলাকা রাজশাহী জেলায় মোট ১০ টি বেইজ ক্যাম্প, ২৮ প্লাটুন মোবাইল স্ট্রাইকিং ফোর্স, পদ্মা নদীতে ৭ টি স্পীডবোট এবং ফাস্ট পেট্রোল ক্রাফট, সীমান্তের ১৬ টি বিওপির প্রত্যেকটিতে ১০ জন করে স্ট্রাইকিং রিজার্ভসহ মোট ৭০০ সদস্য মোতায়ন করা হয়েছে। রাজশাহী ব্যাটালিয়ান-১ বিজিবির দায়িত্বরত এলাকার সীমান্তবর্তী ৩ টি উপজেলায় মোট ৬৪ টি ভোটকেন্দ্র রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD