1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারা (৪) আসনের ভোটকেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সামগ্রী। রাজশাহীতে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন,আগামিকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।    বালিয়াকান্দিতে মোবাইল কোর্টে অভিযান: লাঠি ও ইট-পাটকেলসহ ১ জনের কারাদণ্ড। আসন্ন নির্বাচনে ৩৯ আসনে ভোট ঘিরে রাজশাহী বিভাগে নিরাপত্তা জোরদার।   রাজশাহী মহানগরীর চন্দ্রিমা ধানাধীন এলাকায় র‍্যাব-৫, রাজশাহী কর্তৃক অভিযান পরিচালনা করে ১২টি পেট্রোলবোমা ও ১৫ টি তাজা ককটেল উদ্ধার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি টহলদল কর্তৃক অস্ত্র ও গোলাবারুদ জব্দ।   টাঙ্গাইল সদরে নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু। কুড়িগ্রাম ১ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন জানালো গণঅধিকার পরিষদের প্রার্থী। নীলফামারী-৪ আসনে জাপা প্রার্থীর পক্ষে গণমিছিল ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত। আমাকে ভোটে বিজয়ী করবেন আমি উন্নয়ন ও শান্তি এনে দিব বাগমারায় নির্বাচনী জনসভায় ডিএম জিয়া।

রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন ও গাঁজা উদ্ধার।   

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৬ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কর্ণহার, বোয়ালিয়া ও বেলপুকুর থানা পুলিশ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- কর্ণহার থানার সাহাপুর গ্রামের মো: আমজাদ আলীর ছেলে মো: আলমগীর হোসেন (৪৬); বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ দড়িখরবোনা গ্রামের মৃত সাদেক শেখের ছেলে মো: মুক্তা শেখ (৩৬) এবং বেলপুকুর থানার চক জামিরা গ্রামের মৃত আবু তালেবের ছেলে মো: নাইম (২৫)। সকলেই রাজশাহী মহানগরীর বাসিন্দা।

গ্রেপ্তারকৃত আসামি আলমগীরের বিরুদ্ধে আরএমপি’র কর্ণহার থানায় ৩টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

উল্লেখ্য যে, কর্ণহার, বোয়ালিয়া ও বেলপুকুর থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে মোট ২ গ্রাম হেরোইন এবং ১৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD