1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে অসামাজিক কার্যকলাপে অভিযান, ৭ নারীর সাথে ১২ পুরুষ আটক। রাজশাহীতে আব্দুল্লাহ মোটর্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত।  ফরিদপুরে সেনা সদস্যের বাড়িতে চুরির ঘটনায় চারজন আটক। সাংবাদিক রোমানা রহমানকে তার পেশাগত দায়িত্ব পালনকালে হুমকি থানায় জিডি। ধামইরহাটে সৌদির খেজুর পেল মাদরাসা ও এতিমখানার শিশুরা। রাজশাহীতে ভোক্তা অধিকার ও পরিবেশ আইনে সামারি কোটের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা।   সৌদি আরবের উপহার খেজুর পেয়ে রমজানে হাসি ফুটল এতিমখানা মাদ্রাসা শিক্ষার্থীদের মুখে। পাংশায় বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। “বালিয়াকান্দিতে খাস জমি দখলমুক্ত: চেয়ারম্যান রেজাউল করিমের অবৈধ স্থাপনা উচ্ছেদ” গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে: সংসদে রাষ্ট্রপতি।

নাটোরের লালপুরে বালু বোঝাইকৃত ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ও আহত ৩। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ২৪৩ বার পঠিত

নাটোরের লালপুরে বালু বোঝাইকৃত ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ও আহত ৩

রাজশাহী ব্যুরো  ঃ ২ রা অক্টোবর সোমবার সকাল ৭.৩০ তার সময় নাটোরের লালপুর উপজেলার গৌরীপুর মোড়ে বালু বোঝাইকৃত ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক দুর্ঘটনা ঘটে । এ সময় মোটরসাইকেল যাত্রী হাফিজ(৪০)নামের একজন নিহত ও ৩ জন আহত হয়েছেন । নিহত হাফিজ উপজেলার চকবাদকয়া গ্রামের জাব্বারের ছেলে বলে জানা গেছে। আহতরা হলেন, নবীনগর গ্রামের ইদ্রিস আলীর ছেলে জয়(২০),তিলকপুর গ্রামের রিন্টু আলীর ছেলে আকাশ(২৩) ও আরাফাত(১৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর মোড় নামক স্থানে ঈশ্বরদী হতে গোপালপুর গামী বালি বোঝাইকৃত একটি ট্রাকের সাথে লালপুর হতে ঈশ্বরদীগামী মোটরসাইকেল (টিভিএস ১২৫ সিসি, রেজি নম্বর-কুষ্টিয়া হ-১৪-৩৩৫১)এর মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল যাত্রী হাফিজ ও জয় এবং অপর আরেকটি মোটরসাইকেল (ডিসকভারি ১২৫ সিসি রেজি নম্বর-নাটোর হ-১৩-৮৭০০)এর আরোহী আকাশ ও আরাফাত রাস্তায় ছিটকে পড়ে মারাত্মক জখম হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হাফিজকে মৃত ঘোষণা করেন। আহত জয়কে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন এবং আরাফাত ও আকাশকে হাসপাতালে ভর্তি করে রাখেন।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে , মাথায় আঘাত জনিত অতিরিক্ত রক্ত ক্ষরনে হাফিজ মারা গেছেন। আহতদের দুইজনকে রাজশাহীতে রেফার্ড করা হয়েছে।

এ বিষয়ে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়েছেন । ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।এ ঘটনায় সড়ক আইনে মামলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD