1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি টহলদল কর্তৃক অস্ত্র ও গোলাবারুদ জব্দ।   টাঙ্গাইল সদরে নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু। কুড়িগ্রাম ১ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন জানালো গণঅধিকার পরিষদের প্রার্থী। নীলফামারী-৪ আসনে জাপা প্রার্থীর পক্ষে গণমিছিল ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত। আমাকে ভোটে বিজয়ী করবেন আমি উন্নয়ন ও শান্তি এনে দিব বাগমারায় নির্বাচনী জনসভায় ডিএম জিয়া। চারঘাটে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে ব্যর্থ, দুইদিন অতিক্রান্ত। ভাটারা ইউনিয়নে ধানের শীষের পক্ষে নারীদের গণজোয়ার, জনসমুদ্রে রূপ নিল রাজপথ। ভাটারা ইউনিয়ন যুবদল নেতার বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ-জড়িত নন দাবি অভিযুক্তের, ফেসবুকে ভিডিও বার্তা। নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা শোক সংবাদ

জয়পুরহাটে যৌথ অভিযানে গাঁজা ও টাকাসহ নারী মাদক ব্যবসায়ী আটক।

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৩৯ বার পঠিত

 

জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাটে বিপুল পরিমাণ গাঁজা ও টাকাসহ চম্পা রানী (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল। সোমবার বিকালে অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) আরিফ হোসেনের নেতৃত্বে শহরের বিশ্বাস পাড়া রেলবস্তী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত চম্পা রানী বিশ্বাস পাড়া রেলবস্তি এলাকার মিঠুন চন্দ্রের স্ত্রী।

অভিযানে ২ কেজি ৬০০ গ্রাম গাঁজা ও ৮০ হাজার ২৬০ টাকা উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) আরিফ হোসেন জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের ন্যায় জয়পুরহাট জেলা পুলিশ সেনাবাহিনীর সাথে যৌথ ভাবে সন্ত্রাস বিরোধী এবং যাদের কাছে অবৈধ অস্ত্র আছে রাষ্ট্রবিরোধী কার্যকলাপে লিপ্ত পাশাপাশি মাদকের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আমাদের এই অভিযান পরিচালিত হচ্ছে।

তিনি আরও জানান, আটকৃত মাদক ব্যবসায়ী চম্পা রানী শহরের বিশ্বাস পাড়া রেলবস্তি এলাকার দীর্ঘদিন যাবৎ গাঁজা বিক্রি করে আসছিলেন। বেচাকেনার মুহূর্তে তাকে হাতেনাতে আটক করা হয়। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় জয়পুরহাট সেনাবাহির ক্যাম্প কমান্ডার মেজর ওয়াজেদুল ইসলাম, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনিছুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD