1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

কিশোরগঞ্জে পারিবারিক বিরোধ চরমে, ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু

  • প্রকাশিতঃ শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৩২৬ বার পঠিত

মোঃজোনায়েদ হোসেন জুয়েল কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের জেরে বাবাকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে তারই ছেলের বিরুদ্ধে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার চাঁনপুর ইউনিয়নের পশ্চিম মন্ডলভোগ গ্রামে এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।
নিহত মো. বজলুর রহমান (৬০) ওই গ্রামের একজন বাসিন্দা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে এলাকায় বসবাস করে আসছিলেন। ঘটনার পর থেকে তার ছেলে জুবায়ের (২৫) আত্মগোপনে রয়েছেন। তিনি পেশায় একজন অটোরিকশাচালক বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার দুপুরে পরিবারের অভ্যন্তরীণ একটি বিষয়কে কেন্দ্র করে বাবা ও ছেলের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। কথাকাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে জুবায়ের হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে তার বাবার ওপর হামলা চালান। গুরুতর আহত অবস্থায় বজলুর রহমান মাটিতে লুটিয়ে পড়েন এবং অভিযুক্ত ছেলে ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যান।
পরিবারের সদস্য ও আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আহত বজলুর রহমানকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে চাঁনপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহিদুল হক উজ্জ্বল জানান, পারিবারিক কলহ থেকেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
খবর পেয়ে কটিয়াদী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে এবং তদন্ত শুরু করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, প্রাথমিক অনুসন্ধানে এটি পারিবারিক বিরোধজনিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আটক করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD