1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
জয়পুরহাটের কালাইয়ে তীব্র গরম ও লাগাতার লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত। গাজীপুর জেলার সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের কমিটি ঘোষণা। সাংবাদিক জিয়ার পিতার মৃত্যুতে সেনা সদস্যদের জানাজায় অংশগ্রহণ ও সম্মান না প্রদানে শোক প্রকাশ৷। নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার। ফরিদপুরে স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা। গাজীপুর শ্রীপুরে গোসিংগা ইউনিয়নের কর্ণপুর গ্রামে দায়ের গুরুতর জখম ১। রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার।  রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ। যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার দ্বিতীয় দফা বৈঠকের তারিখ ঠিক হয়নি: পাকিস্তান। সূর্য টা যখন হয়

জাতীয় মেধায় ৩০২৫তম হয়ে দিনাজপুর মেডিকেল কলেজে চান্স পেল নোদবাটির মরিয়ম জাহান

  • প্রকাশিতঃ বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১০৫ বার পঠিত

 

মোকছেদুল ইসলাম স্টাফ রিপোর্টার (নওগাঁ)

 

নওগাঁর পত্নীতলা উপজেলার নোদবাটি গ্রামের কৃতী সন্তান মরিয়ম জাহান ২০২৫ সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধাক্রমে ৩০২৫তম হয়ে দিনাজপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।

ছোটবেলা থেকেই মেধাবী শিক্ষার্থী মরিয়ম জাহানের পড়াশোনায় বিশেষ অবদান ছিল তার নানু মোঃ শহিদুল ইসলামের। তিনি আদরের নাতনিকে নিয়মিত স্কুলে নিয়ে যাওয়া–আসা করতেন। নাতনির এমন সাফল্যে নানু ভীষণ খুশি। মরিয়মের মামা আবু মুছা তার ভাগিনিকে ফুল দিয়ে বরণ করে নেন।

মরিয়ম জাহান নোদবাটি গ্রামের মোহাম্মদ আলী ও মিনা পারভিন দম্পতির কন্যা। তার শিক্ষাজীবনের সাফল্যও অত্যন্ত উজ্জ্বল।

সে ২০১৭ সালে চকনিরখীন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক সমাপনী (পিএসসি) পরীক্ষায় জিপিএ ৪.৮৩ অর্জন করে।

২০২৩ সালে নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ এবং ২০২৫ সালে নজিপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জন করে।

বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়ে মরিয়ম জাহান সবার কাছে দোয়া চেয়েছে। সে জানায়,

“আমি ডাক্তার হয়ে গরিব ও অসহায় মানুষের সেবা করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।”

এলাকাবাসী মরিয়ম জাহানের এই সাফল্যে গর্বিত এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD