1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুরাদনগর ছাত্রলীগের কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ, বয়কটের ঘোষণা কর্মীদের ছাতকে ১৫১ ধারায় ৪ আসামি আদালতে সোপর্দ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ছাতকে জ্ঞানদ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত, অংশ নিল ৩ হাজার ২৫ শিক্ষার্থী মন্ডলীভোগ চ্যাম্পিয়ন কাপ-২৬ সিজন-২-এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন মন্ডলীভোগ ভ্যান গার্ড সিলেটে মরহুম আলহাজ্ব আব্দুল গনি লোদী ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কাউনিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন কুষ্টিয়া খোকসায় মক্কা-মদিনা দশতলা টাওয়ারের শুভ উদ্বোধন

রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাব-৫ এর অভিযানে কোটি টাকার হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার।  

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৪১ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় র‍্যাব-৫ এর একটি বিশেষ অভিযানে প্রায় এক কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইন উদ্ধার এবং কুখ্যাত মাদক ব্যবসায়ী মোহাম্মদ সিয়ামকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাত ১১টা ১০ মিনিটে মাদারপুরের ডিমভাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

র‍্যাব-৫ জানায়, গ্রেফতারকৃত সিয়াম (১৯) দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী অঞ্চল থেকে বিপুল পরিমাণ হেরোইন সংগ্রহ করে নিজ বাড়িতে মজুদ করে রাখত এবং দেশের বিভিন্ন স্থানে সুকৌশলে তা সরবরাহ করত। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সিয়ামের বাড়ির চালাঘর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় এক কেজি হেরোইন উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন ও সিম কার্ডও জব্দ করা হয়।

র‍্যাব সূত্র জানায়, একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে সিয়াম যুক্ত ছিল। চক্রের সদস্যরা বিভিন্ন ছদ্মবেশে সীমান্তের ওপার থেকে হেরোইন চোরাচালান করত। সিয়ামও বেশ কয়েকবার বড় চালান দেশে সরবরাহ করেছে বলে র‍্যাবকে জানিয়েছে। এর আগেও তাকে গ্রেফতারের চেষ্টা করা হলেও সে পালিয়ে আত্মগোপনে চলে যেত।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম স্বীকার করেছে যে, ঘটনার দিন পদ্মার চর এলাকায় গিয়ে হেরোইনের চালান সংগ্রহ করে বাড়িতে এনে লুকিয়ে রাখে। উপস্থিত সাক্ষীদের সামনে সেখান থেকেই মাদকটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সিয়ামের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। র‍্যাব-৫ জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD